ভারতে SIM কার্ডের জালিয়াতি নতুন ঘটনা নয়। বছরের পর বছর ধরে এই জালিয়াতি বেড়েই চলেছে। এই জালিয়াতির জন্য সমস্যায় পরতে হয় সাধারণ মানুষকে। অনেক সময়েই অন্যের Aadhaar কার্ডের জেরক্স দিয়ে সিম কার্ড তুলে নেয় অপরাধীরা। এরপর সেই সিম কার্ড দিয়ে কোনো রকম অপরাধ করা হলে সমস্যায় পরেন যার ডকুমেন্টস-এর সিম কার্ড, সেই নিরীহ ব্যক্তি। এছাড়াও, আজকাল মানুষের অজান্তেই অনেক গুরুত্বপূর্ণ কাজ করে নেয় ক্রিমিনালরা। এই বিষয়টি সমাধান করার জন্যে Department of Telecommunication (DoT) একটি ওয়েবসাইট লঞ্চ করেছে। এই ওয়েবসাইট থেকে জানতে পারবেন আপনার নামে কটি ফোন নম্বর আছে। এবং আপনার সাথে কোনো জালিয়াতি হয়েছে কি না তাও বুঝতে পারবেন সাইটটি থেকে।
DoT একটি পোর্টাল লঞ্চ করেছে। tafcop.dgtelecom.gov.in এই লিঙ্কে ক্লিক করলে পোর্টালটি খুলে যাবে। এই সাইটে আপনার আধার কার্ডে কটি সিম কার্ড রেজিস্টার করা আছে তা চেক করতে পারবেন। এছাড়াও, আপনি যদি কোনো সিম কার্ড বন্ধ করতে চান তাহলে SIM deactivate করার অনুরোধও করা যাবে। সরকারের তরফে জানানো হয়েছে, বর্তমানে একজন ব্যক্তির নামে সর্বোচ্চ 9 টি সিমের কানেকশন দেওয়া যায়। কোনো ব্যক্তির কাছে এর দিয়ে বেশি সিম কার্ড থাকলে তা বন্ধ করে দেওয়া হয়।
যদিও জানা গেছে যে, DoT এর এই ওয়েবসাইটটি এখন শুধুমাত্র অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার মানুষরা ব্যবহার করতে পারবেন। শীঘ্রই গোটা ভারতে এই ওয়েবসাইটটি এভেলেবেল হয়ে যাবে। এবং ভারতের সব রাজ্যের মানুষ, নিজের নামে কতোগুলি সিম রয়েছে তা দেখত্তে পারবেন।