75+ Happy Raksha Bandhan 2026 Wishes Bengali: ভাই-বোনের সম্পর্ক থাকুক অটুট, রাখি পূর্ণিমায় প্রিয়জনকে পাঠান শুভেচ্ছা

75+ Happy Raksha Bandhan 2026 Wishes Bengali: ভাই-বোনের সম্পর্ক থাকুক অটুট, রাখি পূর্ণিমায় প্রিয়জনকে পাঠান শুভেচ্ছা

75+ Happy Raksha Bandhan 2026 Wishes Bengali: প্রতি বছরের মতো শ্রাবণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পালন করা হয় রাখি পূর্ণিমা (Rakhi Purnima) বা রাখিবন্ধন। এই বছর পালিত হবে 28 অগাস্ট 2026 (শুক্রবার), যদিও পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 27 অগাস্ট। এই বিশেষ দিনে রাখি বাঁধার সময় বোনেরা ভাইয়ের সুখ, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা করেন পাশাপাশি ভাই বোনকে রক্ষা করার শপথ নেন। এই বিশেষ দিনে ভাই বোন কে উপহার বা টাকা দেয় এবং বেশ জমিয়ে খাওয়াদাওয়া করা হয়। আপনি যদি এই বিশেষ দিনে বাড়ির থেকে দুরে থাকেন এবং আপনার ভাই বা বোনকে রাখি পূর্ণিমা বা রাখিবন্ধন শুভেচ্ছা পাঠাতে চান তবে এখানে কিছু ভাই বা বোনের জন্য কিছু সুন্দর শুভেচ্ছা দেওয়া হল। আপনি WhatsApp, Facebook, Instagram বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই শুভেচ্ছাগুলি পোস্ট করতে পারেন।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

রাখি পূর্ণিমার সময় ও তারিখ

তারিখ: 28 আগস্ট 2026, শুক্রবার।
পূর্ণিমা তিথি: 27 আগস্ট শুরু হয়ে 28 আগস্ট পর্যন্ত পূর্ণিমা তিথি থাকবে।

রাখি বাঁধার শুভ মুহূর্ত

পঞ্জিকা মতে, 28শে অগাস্ট সকালে রাখি বাঁধার শুভ সময় ভোর 5:57 মিনিট থেকে সকাল 9:48 মিনিট পর্যন্ত। সূর্যোদয়ের পর থেকে এই সময়ের মধ্যে রাখি পরানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

আরও পড়ুন: Realme এর 8000mAh ব্যাটারি সহ নতুন 5G স্মার্টফোন ভারতে লঞ্চ, AirFlow ভেপার চেম্বার কুলিং

Happy Raksha Bandhan 2026 Wishes Bengali Quotes greeting images messages share on WhatsApp Facebook Instagram
Happy Raksha Bandhan 2026 Wishes Bengali Quotes greeting images messages share on WhatsApp Facebook Instagram

Happy Raksha Bandhan 2026 Wishes Bengali:

WhatsApp এ রাখি পূর্ণিমার শুভেচ্ছা

  1. ছোটবেলার সেই চকোলেট ভাগাভাগি থেকে শুরু করে আজকের এই বড় হয়ে ওঠার পথে, আমার প্রতিটি সুখে-দুঃখে ছায়ার মতো পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। রাখি পূর্ণিমার এই পবিত্র দিনে ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আমাদের এই ভাই-বোনের ভালোবাসা যেন সারাজীবন এভাবেই অটুট থাকে। শুভ রাখি পূর্ণিমা!
  2. মাথার ওপর তোমার আশীর্বাদের হাত আর বিপদে ত্রাতা হয়ে পাশে দাঁড়ানো, এর চেয়ে বড় সুরক্ষা একজন ভাইয়ের জন্য আর কিছু হতে পারে না। আজ রাখি বন্ধনের এই বিশেষ দিনে তোমায় জানাই অন্তরের অন্তস্থল থেকে অনেক ভালোবাসা। দীর্ঘজীবী হও, ভালো থেকো।
  3. হাজার ঝগড়া, মারামারি আর হাজারটা না বলা অভিমানের পরেও দিনশেষে তুমি আমার সেই নিরাপদ আশ্রয়, যেখানে আমি সবথেকে বেশি সুরক্ষিত। রাখি মানে শুধু হাতের একটা সুতো নয়, রাখি মানে আজীবন পাশে থাকার এক অদৃশ্য প্রতিশ্রুতি। শুভ রাখি পূর্ণিমা, আমার প্রিয় বোন!
  4. দূরত্ব যতই বাড়ুক বা জীবন যত ব্যস্ততাই হোক না কেন, ছোটবেলার সেই বারান্দায় একসাথে কাটানো বিকেলগুলো আর তোমার হাতের সেই ছোট্ট রাখিটির টান কোনোদিন কমবে না। ওপারে থেকো বা কাছে, আমার প্রার্থনা সবসময় তোমার সাথে আছে। শুভ রাখি পূর্ণিমা!
  5. একজন ভাই হিসেবে আমি হয়তো সবসময় সব কথা গুছিয়ে বলতে পারি না, কিন্তু বিশ্বাস করো তোমার মুখের একটুখানি হাসি আমার সারা দিনের ক্লান্তি দূর করে দিতে পারে। জীবনের প্রতিটি পদক্ষেপে তুমি সফল হও, এই কামনাই করি। শুভ রাখি পূর্ণিমা!
  6. ভাই-বোনের সম্পর্কটা এক অদ্ভুত নদীর মতো, কখনও ওপর থেকে শান্ত, কখনও আবার ঢেউয়ে উত্তাল। কিন্তু তলার স্রোতটা সবসময় নিখাদ ভালোবাসারই থাকে। আজকের এই পবিত্র দিনে আমাদের সেই পবিত্র বন্ধনকে আরও একবার কুর্নিশ জানাই। শুভ রাখি পূর্ণিমা!
  7. জীবনের নানা ঝড়-ঝাপটায় যখনই আমি একা হয়ে পড়েছি, তখনই তোমার ওই ভরসাগরে ভরা হাতটা আমার কাঁধে এসে ঠেকেছে। তুমি শুধু আমার বোন নও, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু এবং শক্তি। অনেক ভালোবাসা নিয়ো।
  8. ছোট্ট একটা সুতোর বেড়ার আড়ালে লুকিয়ে থাকে এক বিশাল বিশ্বাসের পাহাড়। ভাই হিসেবে আমার দায়িত্ব হলো সারাজীবন তোমার এই বিশ্বাসের মর্যাদা রক্ষা করা। শুভ রাখি পূর্ণিমা, বোন!
  9. রূপকথার রাজকুমার কিংবা কোনো সুপারহিরোর প্রয়োজন হয় না, যখন ঘরে একজন ছায়াসঙ্গী ভাই থাকে যে সবসময় আগলে রাখে। আমার জীবনের সেরা উপহার তুমি। শুভ রাখি পূর্ণিমা!
  10. মা-বাবার পর নিঃস্বার্থভাবে কেউ যদি ভালোবেসে থাকে, তবে সে আমার বোন। হাজারো কষ্টের মাঝেও তোমার মুখে ফোটানো একটা হাসিই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা!

ভাইয়ের জন্য রাখির শুভেচ্ছা

  1. ভাই মানেই ছোটবেলার হাজারটা দুষ্টুমি, ঝগড়া, অভিমান আর তার থেকেও বেশি ভালোবাসা। জীবনের প্রতিটি পথে তুই যেন ভালো থাকিস, সুস্থ থাকিস আর নিজের স্বপ্নগুলো পূরণ করিস। শুভ রাখি পূর্ণিমা, ভাই!
  2. রাখির এই পবিত্র দিনে একটাই প্রার্থনা, তোর জীবনটা সবসময় হাসি, আনন্দ আর সাফল্যে ভরে থাকুক। অনেক ভালো থাকিস ভাই। শুভ রাখি!
  3. ছোটবেলায় যতই ঝগড়া করি না কেন, তুই আমার সবচেয়ে আপন মানুষগুলোর একজন। আমাদের এই সম্পর্কটা যেন সারাজীবন এমনই থাকে। শুভ রাখি পূর্ণিমা।
  4. ভাই, তুই সবসময় এমনই ভালো থাকিস, হাসিখুশি থাকিস। জীবনের কোনও কঠিন সময় যেন তোকে ছুঁতে না পারে। শুভ রাখি!
  5. আমাদের ছোটবেলার সেই ঝগড়া, মারামারি আর একসঙ্গে কাটানো মুহূর্তগুলো আজও মনে পড়ে। সময় বদলেছে, আমরা বড় হয়েছি, কিন্তু ভাই-বোনের সেই ভালোবাসাটা একই রয়ে গেছে। শুভ রাখি পূর্ণিমা!
  6. রাখির সুতো শুধু হাতে বাঁধা হয় না, এর সঙ্গে জড়িয়ে থাকে সারাজীবনের ভালোবাসা, বিশ্বাস আর একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি। শুভ রাখি, ভাই।
  7. তুই শুধু আমার ভাই নোস, তুই আমার ছোটবেলার সবচেয়ে সুন্দর স্মৃতিগুলোর একটা। সবসময় ভালো থাকিস। শুভ রাখি পূর্ণিমা!
  8. জীবনে যত দূরেই চলে যাস, মনে রাখিস তোর জন্য আমার ভালোবাসা আর শুভকামনা সবসময় একই থাকবে। শুভ রাখি ভাই।
  9. ভাই, তোর জীবনে যেন প্রতিদিন নতুন আনন্দ আসে, প্রতিটি স্বপ্ন পূরণ হয়। হাসিখুশি থাকিস আর নিজের মতোই ভালো মানুষ হয়ে থাকিস। শুভ রাখি!
  10. ঝগড়া করার জন্য একজন, বিপদে পাশে দাঁড়ানোর জন্য একজন আর মন খুলে কথা বলার জন্য একজন, সব ভূমিকাতেই তুই সেরা। শুভ রাখি, ভাই!

বোনের জন্য রাখির শুভেচ্ছা

  1. বোন মানেই ঘরের এক টুকরো আনন্দ, ছোট ছোট ঝগড়া আর অফুরন্ত ভালোবাসা। তোর জীবনটা যেন সবসময় হাসি আর সুখে ভরে থাকে। শুভ রাখি পূর্ণিমা!
  2. তুই শুধু আমার বোন নোস, তুই আমার জীবনের এমন একজন মানুষ যার সঙ্গে নিজের মনের কথা সহজেই ভাগ করে নিতে পারি। সবসময় ভালো থাকিস। শুভ রাখি!
  3. ছোটবেলার সেই ঝগড়া, একসঙ্গে হাসাহাসি আর লুকিয়ে লুকিয়ে কত গল্প, সবকিছুই আজ সুন্দর স্মৃতি। শুভ রাখি পূর্ণিমা, প্রিয় বোন।
  4. তোর জীবনের প্রতিটি দিন যেন সুন্দর হয়, প্রতিটি স্বপ্ন যেন সত্যি হয়। অনেক ভালোবাসা রইল। শুভ রাখি!
  5. বোনের সঙ্গে সম্পর্কটা একটু অদ্ভুত, কখনও ঝগড়া, কখনও অভিমান, আবার একটু পরেই সব ঠিক। এই সম্পর্কটাই সবচেয়ে আপন। শুভ রাখি পূর্ণিমা!
  6. তুই যেখানে থাকিস, ভালো থাকিস, হাসিখুশি থাকিস। জীবনের সব আনন্দ যেন তোর ঘরে এসে জমা হয়। শুভ রাখি বোন।
  7. ছোটবেলার সঙ্গী, ঝগড়ার পার্টনার আর মনের অনেক কথা ভাগ করে নেওয়ার মানুষ,তুই আমার কাছে সবসময়ই বিশেষ। শুভ রাখি!
  8. বোন, জীবনের প্রতিটি সিদ্ধান্তে আত্মবিশ্বাসী থাকিস। নিজের স্বপ্নকে কখনও ছোট করে দেখিস না। তোর জন্য অনেক শুভকামনা। শুভ রাখি পূর্ণিমা।
  9. আমাদের সম্পর্কটা শুধু রক্তের নয়, এর সঙ্গে জড়িয়ে আছে হাজারো স্মৃতি আর ভালোবাসা। সারাজীবন এমনই থাকিস। শুভ রাখি!
  10. তোর মুখের হাসি যেন সবসময় এমনই থাকে। জীবনে যত স্বপ্ন আছে, একে একে সব পূরণ হোক। শুভ রাখি পূর্ণিমা, বোন।
  11. বোন মানেই কখনও বন্ধু, কখনও শত্রু, আবার প্রয়োজনের সময় সবচেয়ে আপন মানুষ। তোকে পেয়ে সত্যিই নিজেকে ভাগ্যবান মনে হয়। শুভ রাখি!
  12. জীবনের প্রতিটি বাঁকে তুই যেন সঠিক পথ খুঁজে পাস। সুখ, শান্তি আর ভালোবাসায় ভরে উঠুক তোর জীবন। শুভ রাখি বোন।
  13. সময় যতই বদলাক, আমরা যতই দূরে থাকি, আমাদের সম্পর্কের ভালোবাসাটা যেন কখনও দূরে না যায়। শুভ রাখি পূর্ণিমা!
  14. বোন, তুই সবসময় নিজের মতো করে হাসিস, নিজের স্বপ্নের পিছনে ছুটিস আর জীবনে অনেক বড় হোস। অনেক ভালোবাসা রইল। শুভ রাখি!
  15. রাখির এই দিনে তোকে শুধু এতটাই বলব, তুই আমার জীবনের খুব সুন্দর একটা অংশ। সবসময় ভালো থাকিস। শুভ রাখি পূর্ণিমা।

ভাই-বোন দু’জনের জন্য সাধারণ শুভেচ্ছা

Happy Raksha Bandhan 2026 Wishes Bengali Quotes greeting images messages share on WhatsApp Facebook Instagram
  1. ভাই-বোনের সম্পর্কটা পৃথিবীর সবচেয়ে মিষ্টি সম্পর্কগুলোর একটি। ঝগড়া যতই হোক, ভালোবাসাটা তার থেকেও বেশি। শুভ রাখি পূর্ণিমা!
  2. রাখির সুতোয় বাঁধা থাকুক শুধু হাত নয়, আমাদের ভালোবাসা, বিশ্বাস আর সারাজীবন একে অপরের পাশে থাকার সম্পর্ক। শুভ রাখি!
  3. জীবনে অনেক সম্পর্ক আসে-যায়, কিন্তু ভাই-বোনের সম্পর্কটা ছোটবেলা থেকে শেষ বয়স পর্যন্ত সঙ্গে থাকে। এই সুন্দর বন্ধন চিরকাল অটুট থাকুক। শুভ রাখি পূর্ণিমা।
  4. ঝগড়া হবে, অভিমান হবে, কথা কাটাকাটি হবে, তবুও দিন শেষে ভাই-বোন একে অপরের সবচেয়ে আপন। শুভ রাখি!
  5. ছোটবেলার সেই দিনগুলো হয়তো আর ফিরবে না, কিন্তু সেই স্মৃতিগুলো আমাদের সারাজীবন হাসাবে। শুভ রাখি পূর্ণিমা।
  6. রাখির এই দিনে প্রতিজ্ঞা থাকুক, দূরত্ব যতই হোক, প্রয়োজনের সময় আমরা সবসময় একে অপরের পাশে থাকব। শুভ রাখি!
  7. একসঙ্গে বড় হয়ে ওঠার স্মৃতি, একসঙ্গে হাসি-কান্না আর অগণিত খুনসুটি, এই সম্পর্ক সত্যিই অমূল্য। শুভ রাখি পূর্ণিমা।

43.ভাই-বোনের ভালোবাসায় কোনও শর্ত থাকে না। থাকে শুধু আপন করে পাশে থাকার নিশ্চয়তা। শুভ রাখি!

  1. রাখির পবিত্র বন্ধন আমাদের সম্পর্ককে আরও গভীর করুক। জীবনের প্রতিটি দিন সুখে কাটুক। শুভ রাখি পূর্ণিমা।
  2. শৈশব থেকে আজ পর্যন্ত কত কিছু বদলে গেছে, শুধু বদলায়নি ভাই-বোনের সেই ভালোবাসা। শুভ রাখি!

ছোট ও আধুনিক শুভেচ্ছা (SMS ও WhatsApp এর জন্য)

  1. পৃথিবীর সবথেকে সুন্দর সম্পর্কগুলোকে আরও একবার সেলিব্রেট করার দিন। শুভ রাখি পূর্ণিমা!
  2. সুতোর বন্ধন আজ হৃদয়ের টান হয়ে উঠেছে। শুভ রাখি বন্ধন সবাইকে!
  3. ছোটবেলার স্মৃতিগুলো রোমন্থন করার সেরা দিন আজ। শুভ রাখি পূর্ণিমা!
  4. ভাই-বোনের মিষ্টি খুনসুটি আর ভালোবাসায় ভরে উঠুক আজকের দিনটি।
  5. রাখি পূর্ণিমার অনেক প্রীতি ও শুভেচ্ছা!
  6. এই পবিত্র পূর্ণিমা আপনার ও আপনার পরিবারের জীবনে শান্তি নিয়ে আসুক।
  7. রক্তের বন্ধনের বাইরেও কিছু সম্পর্ক খুব গভীর হয়, তার মধ্যে অন্যতম ভাই-বোন।
  8. জীবনের প্রতিটা পদক্ষেপে তোমার পাশে আছি। শুভ রাখি পূর্ণিমা!
  9. আজকের দিনে তোমার সমস্ত স্বপ্ন সত্যি হোক, এই কামনাই করি।
  10. রাখি পূর্ণিমার আলোয় আলোকিত হোক তোমার আগামী দিনগুলো।

ছোট ও সুন্দর রাখির শুভেচ্ছা

  1. ভাই-বোনের ভালোবাসা থাকুক সারাজীবন অটুট। শুভ রাখি পূর্ণিমা!
  2. রাখির বন্ধনে জড়িয়ে থাকুক অফুরন্ত ভালোবাসা। শুভ রাখি!
  3. ঝগড়া থাকুক, খুনসুটি থাকুক, ভালোবাসাটা যেন সবসময় বেশি থাকে। শুভ রাখি!
  4. ভাই-বোনের এই মিষ্টি সম্পর্ক চিরকাল এমনই সুন্দর থাকুক। শুভ রাখি পূর্ণিমা।
  5. তোর জীবনে সবসময় সুখ আর সাফল্য আসুক। শুভ রাখি!
  6. রাখির পবিত্র বন্ধনে আরও শক্ত হোক আমাদের ভালোবাসা। শুভ রাখি পূর্ণিমা।
  7. দূরত্ব যতই হোক, ভাই-বোনের ভালোবাসা কখনও দূরে যায় না। শুভ রাখি!
  8. হাসি, আনন্দ আর ভালোবাসায় ভরে উঠুক তোমার জীবন। শুভ রাখি পূর্ণিমা!
  9. আমাদের সম্পর্কটা থাকুক আজকের মতোই সুন্দর, সহজ আর আপন। শুভ রাখি!
  10. জীবনের প্রতিটি দিন তোমার জন্য সুন্দর হোক। শুভ রাখি পূর্ণিমা!
  11. রাখির সুতোয় বাঁধা থাকুক সারাজীবনের ভালোবাসা। শুভ রাখি!
  12. ভাই-বোনের সম্পর্কের মতো সুন্দর বন্ধন আর হয় না। শুভ রাখি পূর্ণিমা!
  13. সব অভিমান ভুলে আজ শুধু ভালোবাসার দিন। শুভ রাখি!
  14. তোর হাসিই যেন সবসময় তোর সবচেয়ে সুন্দর পরিচয় হয়। শুভ রাখি পূর্ণিমা!
  15. ভালো থাকিস, হাসিখুশি থাকিস, আর সবসময় নিজের মতো থাকিস। শুভ রাখি!
  16. আমাদের ছোটবেলার স্মৃতিগুলো যেন সারাজীবন মনে থেকে যায়। শুভ রাখি পূর্ণিমা।
  17. সম্পর্কের এই সুন্দর বন্ধনটা যেন কখনও কোনও দূরত্বে হারিয়ে না যায়। শুভ রাখি!
  18. জীবনের প্রতিটি মুহূর্ত সুখে কাটুক, প্রতিটি স্বপ্ন পূরণ হোক। শুভ রাখি পূর্ণিমা!
  19. রাখির দিনে রইল একরাশ ভালোবাসা, শুভকামনা আর অনেক অনেক আদর। শুভ রাখি!
  20. যতদিন জীবন, ততদিন থাকুক এই সম্পর্ক, এই ভালোবাসা আর একে অপরের জন্য সেই একই টান। শুভ রাখি পূর্ণিমা!

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile