Happy Independence Day 2026 WhatsApp status Images and video: হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ছবি এবং ভিডিও পাঠিয়ে প্রিয়জনকে জানান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা
Happy Independence Day 2026 WhatsApp status Images and video: হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ছবি এবং ভিডিও পাঠিয়ে প্রিয়জনকে জানান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা 1947 সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা অর্জনের স্মরণে প্রতি বছর 15 আগস্ট দেশে স্বাধীনতা দিবস পালন করা হয়। এই দিনটি শুধু স্বাধীনতার আনন্দ উদযাপনের দিন নয়, বরং দেশের জন্য আত্মত্যাগ করা বীর স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করারও দিন। একই সঙ্গে স্বাধীনতা, ঐক্য ও দেশপ্রেমের মূল্যবোধ নতুন করে মনে করিয়ে দেয় এই বিশেষ দিন। প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্তে জাতীয় পতাকা উত্তোলন, দেশাত্মবোধক গান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নানা আয়োজনের মাধ্যমে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। পরিবার ও বন্ধুদের সঙ্গে এই বিশেষ দিনটি কাটানোর পাশাপাশি অনেকেই সোশ্যাল মিডিয়ায় দেশাত্মবোধক শুভেচ্ছা ও বার্তা শেয়ার করেন।
Survey2026 সালের স্বাধীনতা দিবস ভারতের স্বাধীনতার 80তম বার্ষিকী। তাই এবারের উদযাপনও নিঃসন্দেহে বিশেষ। প্রিয়জনদের একটু অন্যভাবে শুভেচ্ছা জানাতে চাইলে WhatsApp Status Video হতে পারে সহজ একটি মাধ্যম। বিশেষ করে দীর্ঘদিন কথা হয়নি, এমন বন্ধু বা পরিচিতদের কাছেও একটি ছোট দেশাত্মবোধক ভিডিওর মাধ্যমে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা পৌঁছে দেওয়া যায়।
Independence Day 2026 শুভেচ্ছা জানাতে শেয়ার করুন ভিডিও
জাতীয় পতাকা, দেশাত্মবোধক গান, স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ কিংবা ভারতকে নিয়ে অনুপ্রেরণামূলক বার্তা, এমন নানা ধরনের ছোট ভিডিও WhatsApp Status হিসেবে শেয়ার করা যায়। একই ভিডিও Instagram, Facebook কিংবা X (পুর্বে Twitter)-এও পোস্ট করা সম্ভব।
ছোট ভিডিওর মাধ্যমে মুহূর্তের মধ্যেই বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে স্বাধীনতা দিবসের আনন্দ ভাগ করে নেওয়া যায়। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার এই সময়ে একটি সুন্দর দেশাত্মবোধক ভিডিও আপনার শুভেচ্ছাবার্তাকে আরও আকর্ষণীয় করে তুলতে পারে।
2026 সালের স্বাধীনতা দিবসের WhatsApp Status Images and Video
এখানে স্বাধীনতা দিবস উপলক্ষে কিছু ছোট ভিডিও দেওয়া হল। পছন্দের ভিডিও ডাউনলোড করে WhatsApp Status, Facebook, Instagram কিংবা X-এ শেয়ার করে প্রিয়জনদের ‘শুভ স্বাধীনতা দিবস’ জানাতে পারেন।





Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
