সতর্ক করল Google, আপডেট না করলেই চরম বিপদ

Updated on 16-Nov-2021
HIGHLIGHTS

গুগল ক্রোমে হদিশ মিলল বিপজ্জনক নিরাপত্তা সংক্রান্ত ত্রুটির

ক্ষতির মুখোমুখি হতে পারে 2 বিলিয়ন ক্রোম ইউজার

গুগল একটি ইম্পরট্যান্ট ফিক্স রিলিজ করেছে যা সমস্ত ইউজারদের পাঠানো হবে কোম্পানির তরফে

আজকালের সবচাইতে জনপ্রিয় ওয়েব ব্রাউজারের কথা আলোচনা করলে সবার আগে যার নাম আসবে তা হল Google Chrome। তবে আপনি কি জানেন সম্প্রতি এই ওয়েব ব্রাউজারের নিরাপত্তা নিয়ে দেখা গেছে ভয়াবহ বিপদসংকেত। গুগল অধীনস্থ এই ব্রাউজারে দেখা মিলেছে নিরাপত্তা সংক্রান্ত ঘাটতির। যার ফলে নিরাপত্তা সংক্রান্ত ক্ষতির সামনে আসতে পারে 2 বিলিয়ন ক্রোম ইউজার।

কিছুদিন আগে মার্কিন সংস্থা গুগল জানিয়েছে যে এই ইয়ারের 11 তম ‘জিরো ডে’  রিপোর্টের সন্ধান মেলেছে। যার ফলে যেসমস্ত ব্যাক্তিরা উইন্ডোজ, ম্যাকওএস এবং লিনাক্সে ক্রোম ব্যবহার করেন, তারা চরম ক্ষতির মুখে পড়তে পারেন।

এই জিরো ডে কি?

সাধারণত গুগল তার সার্ভিসে যে কোনো সিকিউরিটি সংক্রান্ত সমস্যা নজরে এলেই তা সারিয়ে নেয় সবার আগে। তবে সেই সমস্যা ঠিক করবার আগে বা প্যাচ রিলিজ হবার আগে যদি  কোনো হ্যাকার সেই প্রব্লেম ইউজ করে ইউজারদের সিস্টেম হ্যাক করবার চেষ্টা করে তবে তাকে গুগলের ভাষায় ‘জিরো ডে’এক্সপ্লয়েট বলা হয়।

গুগলের এই CVE-2021-37973 ইররকে (Error) হ্যাক করে যে ইউজারদের সিকিউরিটিকে হ্যাক করা যেতে পারে তা সম্পর্কে বেশ ধারণা হয়ে গিয়েছে এখনের স্মার্ট হ্যাকারদের। সেই কারণে অন্যান্য নিরাপত্তা বিষয়ক ইররের (Error) তুলনায় CVE-2021-37973 ত্রুটি আরও বেশি বিপজ্জনক।

Google Chrome ইউজারদের সিকিউরিটিকে ঠিক করতে পদক্ষেপ নেওয়া হয়েছে গুগলের তরফে। আজকের সবচাইতে ট্রাস্টেড ওয়েব ব্রাউজিং প্ল্যাটফর্মের মধ্যে প্রধান হল গুগল। জানা গিয়েছে যে গুগলের ইঞ্জিনিয়ারদের তরফে এই ইরর সমাধানের  যাবতীয় চেষ্টা করা হচ্ছে। এখনও পর্যন্ত CVE-2021-37973 সমস্ত ডিটেলস গোপন রাখা হয়েছে। গুগলের কঠোর নিরাপত্তা ভেঙ্গে যে হ্যাকার গোষ্ঠী ক্রোমের দখল নেওয়ার চেষ্টা করছে তাদেরকে ইতিমধ্যেই স্পেসিফাই করা সম্ভব হয়েছে।

গুগলের এই ইররকে (Error) হাই রিস্ক ইরর বলে মার্ক করা হয়েছে। এই জিরো ডে রিপোর্ট গুগলের 2021 সালের 11 তম Use After Free (UAF) প্রব্লেম। প্রসঙ্গত এই বছর সেপ্টেম্বরের  ক্রোমে আরও দশ রকমের UAF প্রব্লেমের সন্ধান মিলেছে। যার ফলে ক্রোম কতটা সিকিওর তা নিয়ে প্রশ্ন জাগছে ইউজারদের মনে।

তবে  ইতিমধ্যেই গুগল একটি ইম্পরট্যান্ট ফিক্স রিলিজ করে ফেলেছে । জানা গিয়েছে গুগলের তরফে সমস্ত ক্রোম ইউজারকেই পাঠানো হবে এই নতুন ফিক্স। সেইসঙ্গে কোম্পানির তরফেও ইউজারদের সতর্ক করা হয়েছে নতুন ইরর সম্পর্কে। 

আপনার কম্পিউটারে থাকা  ক্রোম (chrome) কি সেফ, জানবেন কিভাবে?

আপনার কম্পিউটারের ক্রোম কি সেফ তা জানতে হলে-

  • প্রথমে আপনাকে ক্রোমের ডানদিকের থ্রি-ডটস অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর ক্রল ডাউন করে সেটিংস অপশনে যেতে হবে।
  • সেখান থেকে স্ক্রল করে হেল্প (Help) অপশনে ক্লিক করতে হবে।
  • তারপর ‘About Google Chrome’ অপশনে ট্যাপ করতে হবে।

আপনার ডিভাইসের ক্রোম ভার্সন যদি 94.0.4606.61 বা তার বেশি দেখায় তাহলে বুঝতে হবে যে আপনার ডিভাইস সুরক্ষিত রয়েছে। এর চাইতে কম ভার্সন হলে জলদি আপডেট করে নিন। নাহলে ক্রোমের অফিসিয়াল সাইট থেকে Google Chrome ডাউনলোড করুন।

 

 

 

 

 

Connect On :