গুগল নিয়ে এল অ্যান্ড্রয়েড ফোনে নতুন ফিচার, ভূমিকম্পের আগেই সতর্ক করে দেবে আপনাকে

Updated on 13-Aug-2020
HIGHLIGHTS

Google Android Smartphone-এ নতুন ফিচার আনতে চলেছে

Google আপনাকে ভূমিকম্পের আগে জানান দেবে

গুগলের ভূমিকম্প সতর্কতা ফিচারটি প্রথম ক্যালিফোর্নিয়ায় প্রকাশ করা হচ্ছে

প্রাকৃতিক বিপর্যয় সম্পর্কে কেউ আগে জানতে পারে না। প্রাকৃতিক বিপর্যয় সম্পর্কে আগে থেকে যা অনুমান লাগানো হয় তা প্রায় সটিকই হয়। প্রাকৃতিক বিপর্যয় মধ্য়ে বিশেষ একটি হল ভূমিকম্প। যদি আমরা ভূমিকম্পের মতো দুর্যোগ সম্পর্কে বলি, তবে এটা আগে থেকে অনুমান করা এত সহজ নয় বা এটি সম্ভবও নয়। তবে আসন্ন সময়ে Google আপনাকে ভূমিকম্পের আগে জানান দেবে।

আপনাদের বলে দি যে আপনার অ্যান্ড্রয়েড ফোনটি (Android Phone) ভূমিকম্প আসার আগে আপনাকে তার সম্পর্কে সর্তক করে দেবে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটি গুগলের এবং গুগল ফোনের মাধ্যমে ভূমিকম্পের সতর্কতা দেওয়ার বৈশিষ্ট্য প্রকাশ করেছে। গুগলের ভূমিকম্প সতর্কতা ফিচারটি প্রথম ক্যালিফোর্নিয়ায় প্রকাশ করা হচ্ছে।

জাপান, মেক্সিকো এবং ক্যালিফোর্নিয়া ইতিমধ্যে ভূমি ভিত্তিক (স্থল-ভিত্তিক) সেন্সর ব্যবহার করছে, যা ভূমিকম্পের আগে একটি সতর্কতা দেয়। গুগল গত চার বছর ধরে এই বৈশিষ্ট্যটির জন্য পরীক্ষা করছিল।

বিশেষজ্ঞরা জানিয়েছেন যে গুগল অ্যান্ড্রয়েড স্মার্টফোনকে মিনি সিস্মোগ্রাফে রূপান্তর করবে যার পরে বিশ্বের ২.৫ হাজার কোটি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা ভূমিকম্প সম্পর্কে আগাম তথ্য পাবেন। অ্যান্ড্রয়েডে কাজ করা ট্যাবলেটগুলিও এই ফিচারটি সপোর্ট পাবে।

আপনাদের বলে দি যে সমস্ত স্মার্টফোনে অ্যাকসিলোমিটার সেন্সর রয়েছে, তারপরে ফোনটি ল্যান্ডস্কেপ মোডে বা পোট্রেট মোডে রয়েছে কিনা তা জানায়। অ্যাক্সিলোমিটার মোশনও সনাক্ত করে এবং এর কারণেই গুগল এই সেন্সরটি ভূমিকম্প সনাক্ত করতে ব্যবহার করছে। ভারতে এই ফিচারটি আসার সম্পর্কে বর্তমানে কোনও খবর পাওয়া যায়েনি।

Connect On :