Google announced Android 17 features AI tools to Smart security feature ahead of Google IO
Google IO 2026-এর আগেই, গুগল তাদের ‘Android Show IO Edition’ এর মাধ্যমে Android 17-এর বেশ কিছু নতুন ফিচার প্রকাশ করেছে। কোম্পানি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) টুল, সিকিউরিটি আপগ্রেড, কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য বিশেষ ফিচার এবং ডিজিটাল ওয়েল-বিইং মতো উন্নত ফিচার অ্যান্ড্রয়েড 17 ভার্সনে অফার করছে। এটি চলতি বছরের শেষের দিকে ইউজারদের কাছে পৌঁছাতে শুরু করবে। কোম্পানি দাবি করেছে যে অ্যান্ড্রয়েড 17 ইউজারদের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও ভাল করে তুলবে। গুগলের তথ্য মতে, অ্যান্ড্রয়েড 17 এর ফিচারগুলো প্রাথমিকভাবে নির্বাচিত কিছু Pixel এবং Samsung Galaxy স্মার্টফোনে পাওয়া যাবে। এরপর ধীরে-ধীরে বাকি অ্যান্ড্রয়েড ডিভাইসেও এটি রোলআউট করা হবে।
নতুন এবং আরও উন্নত ইমোজি ডিজাইন
অ্যান্ড্রয়েড 17 অপারেটিং সিস্টামে 4000টিরও বেশি ইমোজিকে নতুন লুক সহ আনা হয়েছে। এখন ইমোজি আগের চেয়ে বেশি 3D এবং বিস্তারিত দেখাবে। গুগল তাদের ফ্ল্যাট ডিজাইন থেকে সরে এসে এখন ইমোজির ডেপ্থ এবং ভাল ভিজুয়াল এক্সপ্রেশনে ফোকস করছে। নতুন ইমোজি আগের তুলনায় বেশি ডিটেল এবং এক্সপ্রেসিভ হবে। কোম্পানি জানিয়েছে যে, এর ফলে চ্যাটিং এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারের অভিজ্ঞতা আরও বেশি মজার হয়ে উঠবে। তবে, এই নতুন ইমোজিগুলো সবার প্রথমে শুধু Pixel ডিভাইসে দেখা যাবে।
Pause Point: স্ক্রিন টাইম নিয়ন্ত্রণের নতুন উপায়
ডিজিটাল সুস্থতা (Digital Well-being) নিশ্চিত করার লক্ষ্যে, অ্যান্ড্রয়েড 17 এ Pause Point নামের একটি নতুন ফিচার যোগ করেছে। এই ফিচারের কাজ হলো, ইউজাররা যেসব অ্যাপে বেশি সময় কাটায় (Distracting App), সেটি খোলার আগেই একটি ছোট ব্রেক দেওয়া হবে। যার মানে যেই অ্যাপে আপনার সময় বেশি নষ্ট হয়, সেই অ্যাপটি খোলার আগেই স্ক্রিনে কিছু সেকেন্ডের কাউন্টডাউন দেখা যাবে। এর পাশাপাশি, এই ফিচারটি ইউজারকে শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম, বিভিন্ন রিমাইন্ডার এবং আরও প্রোডাক্টিভ অ্যাপ ব্যবহারের পরামর্শও দেবে।
কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য ‘Screen Reactions’
টেক জায়েন্ট গুগল কন্টেন্ট ক্রিয়েটারদের কথা মাথায় রেখে Screen Reactions নামের একটি ফিচারও চালু করেছে। এই ফিচারের মাধ্যমে ইউজাররা একই সময়ে তাদের ফোনের স্ক্রিন এবং সেলফি ক্যামেরা, দুটি রেকর্ড করতে পারবেন। রেকর্ডিং চলাকালীন, ইউজাররা নিজের ভিডিওটি স্ক্রিনের ওপর একটি ফ্লোটিং কটআউট হিসেবে দেখতে পারবেন, যাতে রিএকশন ভিডিও, টিউটোরিয়াল এবং গেমিং কন্টেন্ট তৈরি করা সহজ হয় যাবে।
যেসব ক্রিয়েটাররা YouTube এবং Instagram-এর মতো প্ল্যাটফর্মে রিঅ্যাকশন ভিডিও কিংবা গেমপ্লে কন্টেন্ট তৈরি করেন, তাদের জন্য এই ফিচারটি বিশেষভাবে কাজ করবে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, এই ফিচারটি সম্ভবত সবার আগে Pixel ডিভাইসে ব্যবহারের আনা হবে।
Quick Share এবং AirDrop সাপোর্ট
iPhone এর মতো গুগলও এখন Xiaomi, Honor, OnePlus, Oppo এবং Vivo-এর মতো বিভিন্ন ব্র্যান্ডের ডিভাইসেও তাদের ‘Quick Share’ ফিচারের সাপোর্ট বাড়াচ্ছে। অ্যান্ড্রয়েড ইউাজররা এখন কিউআর (QR) কোড তৈরি করে সরাসরি আইফোন ব্যবহারকারীদের আইক্লাউড (iCloud) স্টোরেজে ফাইল পাঠাতে পারবেন।
এছাড়াও, কোম্পানি এই বছরের শেষের দিকে হোয়াটসঅ্যাপের মতো অ্যাপগুলোতে ‘কুইক শেয়ার’ (Quick Share) এবং ‘এয়ারড্রপ’ (AirDrop)-এর কম্প্যাটিবিলিটি দেওয়ার পরিকল্পনা করছে।
iPhone থেকে Android এর ট্রান্সফার
অ্যান্ড্রয়েড 17 ভার্সনে অ্যাপলের নতুন ওয়্যারলেস মাইগ্রেশন বা ট্রান্সফার করার জন্য সাপোর্ট দেওয়া হবে। এর মাধ্যমে ইউজাররা কোনো আইফোন থেকে একটি অ্যান্ড্রয়েড ডিভাইসে তাদের কন্ট্যাক্ট, মেসেজ, ফাইল, ই-সিম (eSIM) এবং হোম স্ক্রিনের লেআউট ওয়্যারলেস ট্রান্সফার করতে পারবেন।
Rambler AI ট্রান্সক্রিপশন টুল
গুগল Rambler নামের এআই চালিত ট্রান্সক্রিপশন টুলও চালু করেছে। এই ফিচারটি কথা বলার সময় ব্যবহৃত অপ্রয়োজনীয় বা ‘ফিলারের’ মতো শব্দগুলো বাদ দেবে, দীর্ঘ বাক্যগুলোকে ছোট করবে, ভুলগুলি শুধরে দেবে এবং একাধিক ভাষায় কথাগুলি সাপোর্ট করবে।
AI-চালিত কাস্টম উইজেট
অ্যান্ড্রয়েড 17-তে ‘Create My Widget’ নামের একটি ফিচারও পাওয়া যাবে। ইউজাররা কেবল কিছু টেক্সট প্রম্পট বা নির্দেশনার মাধ্যমে নিজেদের পছন্দমতো হোম স্ক্রিন উইজেট তৈরি করতে পারবেন। আবহাওয়া আপডেট, খাবারের পরিকল্পনা, খেলাধুলার তথ্য ট্র্যাকিং এবং অন্যান্য বিভিন্ন কাজের জন্য এই উইজেটগুলো ব্যবহার করা যাবে।
Gemini AI অটোমেশন আপগ্রেড
গুগল তাদের Gemini AI ফিচারগুলোকে আরও বেশি স্মার্ট করে তুলছে। অ্যান্ড্রয়েড 17-এর সাহায্যে বাজার করা, ট্রাভেল প্ল্যান করা এবং অ্যাপ-ভিত্তিক বিভিন্ন অটোমেশন, এমন সব কাজ সরাসরি স্মার্টফোন থেকেই Gemini এর মাধ্যমে সম্পন্ন করা যাবে।
উন্নত নিরাপত্তা ব্যবস্থা
অ্যান্ড্রয়েড 17-তে নিরাপত্তার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই নতুন আপডেটে এআই-চালিত স্ক্যাম বা প্রতারণা শনাক্তকরণ ব্যবস্থা, উন্নত ম্যালওয়্যার স্ক্যানিং, ক্রোম (Chrome) ব্রাউজারের মাধ্যমে ডাউনলোড করা APK ফাইলের নিরাপত্তা যাচাই, রিমোট বায়োমেট্রিক লক এবং এন্টি-থেফ্ট প্রোটেকশনের মতো বিভিন্ন ফিচার অফার করা হবে।
কোম্পানিটি জানিয়েছে যে, নিরাপত্তার এই নতুন ফিচারগুলো ব্যবহারকারীদের ডেটা এবং ডিভাইসগুলোকে আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি সুরক্ষিত করে তুলবে।