Motorola এর প্রিমিয়াম 5G স্মার্টফোনে 22 হাজার টাকার ছাড়, রয়েছে 125W ফাস্ট চার্জিং এবং Snapdragon প্রসেসর
Amazon Great Summer Sale 2026 সেল চলছে যা 8 মে থেকে শুরু হয়েছে
এই সেল চলাকালীন Motorola Edge 50 Ultra ফোনে বিশাল ছাড় দেওয়া হচ্ছে
মোটোরোলা এজ 50 আল্ট্রা ফোনে সোজা 22,009 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে
আপনি কি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন যা বাজেট দামে হক, তবে এখনই সুযোগ। আসলে Amazon Great Summer Sale 2026 সেল চলছে যা 8 মে থেকে শুরু হয়েছে। এই সেল চলাকালীন Motorola Edge 50 Ultra ফোনে বিশাল ছাড় দেওয়া হচ্ছে। এখন এই সেলে মোটোরোলা এজ 50 আল্ট্রা ফোনটি পুরো 22 হাজার টাকার ছাড়ে কেনা যাবে। এমন সময় আপনি যদি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে এখনই সঠিক সময়। তবে চলুন প্রথমেই এর দামের দিকে একবার নজর বুলিয়ে নেওয়া যাক।
SurveyMotorola Edge 50 Ultra 5G ফোনের ওপর ছাড়ের অফার
মোটোরোলা এর এই ফোনের আসল দাম 59,999 টাকা থেকে শুরু হয় কিন্তু এখন অ্যামাজন সেলে মোটোরোলা এজ 50 আল্ট্রা ফোনটি মাত্র 37,990 টাকা দামে পাওয়া যাচ্ছে। যার মানে ফোনে সোজা 22,009 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে। শুধু তাই নয়, ফোনে কোম্পানি ব্যাঙ্ক অফার দিচ্ছে, যেখানে আপনি HDFC Bank ক্রেডিট কার্ড পেমেন্টে 1250 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। কিনতে এখানে ক্লিক করুন
আরও পড়ুন: 8000mAh ব্যাটারি সহ Realme এর নতুন স্মার্টফোন এই দিন ভারতে হবে লঞ্চ, এসে গেল অফিফিসিয়াল ডেট

আপনি পুরো টাকা যদি একসাথে পেমেন্ট করতে না চান, তবে EMI অপশন থাকছে গ্রাহকদের কাছে। এছাড়া গ্রাহকরা তাদের পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে নতুন ফোনে এক্সচেঞ্জ বোনাস পেতে পারেন। গ্রাহকরা নতুন ফোনে 36,000 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার উপর নির্ভর করবে।
মোটোরোলা এজ 50 আল্ট্রা ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার
ফিচারের কথা বললে, এতে 6.7-ইঞ্চির একটি pOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 144Hz পর্যন্ত রিফ্রেশ রেট দেওয়া। সাথে এই ফোনে 2500 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস অফার করে। ডিভাইসে পারফরম্যান্সের জন্য এতে Snapdragon 8 Gen 3 প্রসেসর সহ 12GB RAM এবং 512GB স্টোরেজ পেয়ার করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য, ফোনে একটি 50MP প্রাইমারি ক্যামেরা এবং 50MP আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স পেয়ার করা হয়েছে। এতে একটি 64MP টেলিফটো লেন্সও রয়েছে। তাছাড়া, ডিভাইসে একটি 50MP সেলফি ক্যামেরাও পাওয়া যাবে। ডিভাইসটি 4500mAh ব্যাটারি সহ আসে এবং এটি 125W ফাস্ট চার্জিং-এর পাশাপাশি 50W ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile