Flipkart Big Billion Days Sale শুরু হতে চলেছে, মিলবে 80% পর্যন্ত ছাড়

Updated on 18-Sep-2021
HIGHLIGHTS

কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে Flipkart Big Billion Days Sale

হোম অ্যাপ্লায়েন্সেসের ওপর মিলতে পারে 85% ছাড়

বিভিন্ন স্মার্ট ডিভাইসগুলির ওপর পাওয়া যেতে পারে 80% ছাড়

আর মাত্র কিছুদিনের অপেক্ষা। তারপরই শুরু হতে চলেছে ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে’জ সেল (Flipkart Big Billion Days Sale)। যদিও এই সেল যে কবে শুরু হবে তা জানা যায়নি। তবে সামনের কিছুদিনের মধ্যেই যে ই-কমার্স সংস্থা ক্রেতাদের জন্য এই বিশেষ সেল নিয়ে আসবে তার অফিসিয়াল ঘোষণা করা হয়েছে। ক্রেতারা যাতে এই সেলের প্রতি আকৃষ্ট হয় সেইজন্য তুলে দেওয়া হয়েছে বিভিন্ন ছাড় ও ডিসকাউন্ট সম্পর্কে বিশেষ তথ্য। আসুন দেখে নেওয়া যাক সেগুলি কি কি –

  • ইলেকট্রনিক ডিভাইসের ওপর ক্রেতারা পেতে পারেন 80% পর্যন্ত ছাড়। এগুলির মধ্যে রয়েছে বিভিন্ন ল্যাপটপ, স্মার্টফোন, গ্রাফিক্স কার্ড, নামি দামী ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ ও স্মার্ট ব্যান্ড, ইয়ারফোন ও ইয়ারবাডসহ আরও অনেক কিছু।
  • ড্রেস ও অ্যাক্সেসরিজের ওপর মিলতে পারে 60% থেকে 80% ছাড়।
  • খাবার ও রান্নার জিনিসের দাম শুরু হবে মাত্র 99 টাকা থেকে।
  • হোম অ্যাপ্লায়েন্সেসের ওপর মিলতে পারে 85% ছাড়।
  • বিভিন্ন স্মার্ট ডিভাইসগুলির ওপর পাওয়া যেতে পারে 80% ছাড়।
  • এছাড়া অন্যান্য ক্যাটাগরিতে পাওয়া যেতে পারে 70% পর্যন্ত ছাড়।

আইফোন 12 সিরিজের স্মার্টফোন ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে’জ সেলে পাওয়া যেতে পারে এক্কেবারে কম দামে। iPhone 12, iPhone 12 mini, iPhone 12  SE ডিভাইসের পাওয়া যেতে পারে বিশেষ ছাড়। এছাড়া Oppo, Samsung সহ অন্যান্য নামি দামী ব্র্যান্ডের স্মার্ট ডিভাইস পাওয়া যেতে পারে বাজেট ফ্রেন্ডলি দামে।

আইফোন 12 সিরিজের স্মার্টফোন ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে’জ সেলে পাওয়া যেতে পারে এক্কেবারে কম দামে। iPhone 12, iPhone 12 mini, iPhone 12  SE ডিভাইসের পাওয়া যেতে পারে বিশেষ ছাড়। এছাড়া Oppo, Samsung সহ অন্যান্য নামি দামী ব্র্যান্ডের স্মার্ট ডিভাইস পাওয়া যেতে পারে বাজেট ফ্রেন্ডলি দামে।

ক্যাশব্যাক ও স্পেশ্যাল ডিসকাউন্ট

Paytm ওয়ালেট ও ইউপিআই দিয়ে পেমেন্ট করলে পাওয়া যাবে নিশ্চিত ক্যাশব্যাক।

ICICI ব্যাঙ্ক ও Axis ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড দিয়ে সেলে কেনাকাটা করলে পাওয়া যেতে পারে বিশেষ ছাড়।

 

Connect On :