Elon Musk X Down Thousands Of Users Are Unable To Login Globally
X Down: ভারতে সহ বিশ্বব্যাপী ডাউন হল এক্স (পূর্বে টুইটার নামে পরিচিত) প্ল্যাটফর্ম। হাজার হাজার ইউজাররা আউটেড ট্র্যাকিং সাইট Downdetector এ টুইটার পরিষেবা বন্ধ হওয়ার বিষয় জানিয়েছে। এই সমস্যাটি ব্যাপক বলে মনে হচ্ছে, যা ওয়েব ভাসর্ন জুড়ে প্ল্যাটফর্মের অ্যাক্সেসের পাশাপাশি অ্যান্ড্রয়েড এবং iOS ডিভাইসের জন্য মোবাইল অ্যাপ্লিকেশনগুলিতেও প্রভাব ফেলছে।
এক্স (টুইটার) এর ওয়েবসাইট খুললে পেজ রিফ্রেশ হচ্ছে না এবং পেজ খালি দেখাচ্ছে। মঙ্গলবার বিকেল 5.20 নাগাদ, ডাউনডিটেক্টর সাইটে 1000 টিরও বেশি ইউজাররা X অ্যাক্সেস করতে সমস্যা হওয়া জানিয়েছে। ডাউনডিটেক্টরে বিকেল 5:06 টায় এক্স ডাউন নিয়ে 1200 টিরও বেশি রিপোর্ট করা হয়েছে।
এর মধ্যে 49 শতাংশ অভিযোগ ফিড সম্পর্কিত, 29 শতাংশ ওয়েবসাইট সম্পর্কিত এবং 22 শতাংশ সার্ভার কানেকশন সম্পর্কিত। আমরা ওয়েবসাইট X ব্যবহার করার সময়ও সমস্যার সম্মুখীন হয়েছিলাম, কিন্তু এই সময়ের মধ্যে সোশ্যাল মিডিয়া অ্যাপটি কাজ করা শুরু করে দিয়েছে।
আরও পড়ুন: 200MP ক্যামেরা, 7500mAh ব্যাটারি সহ Oppo Find X9 Pro, Find X9 লঞ্চ, জানুন দাম এবং ফিচার