e-PAN beware of fake emails
সরকার সম্প্রতি Pan Card 2.0 এর ঘোষণা করেছে। এতে গ্রাহকদের QR কোড ভিত্তিক প্যান কার্ড দেওয়া হবে। প্যান কার্ড 2.0 ঘোষণার পরে, লোকেরা ইন্টারনেটে প্যান কার্ড এর বিষয় সার্চ করছেন। সাইবার অপরাধীরা এর সুযোগ নিয়ে সাধারণ মানুষকে প্রতারণা করছে। PIB Fact Check তার অফিসিয়াল X হ্যান্ডেল থেকে e-PAN Card ডাউনলোডের নামে আসা ই-মেল সম্পর্কে সতর্ক থাকতে বলেছে।
ফ্যাক্ট চেক টিম জানিয়েছে যে হ্যাকাররা ই-প্যান কার্ড ডাউনলোড করার জন্য অনেক ব্যবহারকারীকে ইমেল পাঠিয়েছে। পোস্টে দাবি করা হয়েছে যে এটি একটি ফেক ই-মেইল। হ্যাকাররা জাল লিঙ্ক পাঠিয়ে সাইবার জালিয়াতি করছে। আপনার কাছেও যদি এমন ইমেইল, SMS বা হোয়াটসঅ্যাপ মেসেজ এসে থাকে তবে ভুলেও এতে ক্লিক করবেন না। কারণ এটি একটি জাল এবং হ্যাকাররা আপনার ব্যক্তিগত তথ্য চুরি করার জন্য পাঠিয়েছে।
আরও পড়ুন: এক মাসের ভ্যালিডিটি সহ Airtel এর দুটি সস্তা রিচার্জ প্ল্যান, একগুচ্ছ ডেটা সহ আনলিমিটেড কলিং
হ্যাকাররা সাধারণ মানুষদের এই ধরণের লিঙ্ক পাঠানোর মাধ্যমে নাম, ঠিকানা, জন্ম তারিখ, আধার কার্ড নম্বর এমনকি ব্যাঙ্কের ডিটেলও চুরি করতে পারে। ডিটেলগুলি হ্যাকারদের কাছে পৌঁছানোর পরে, তারা ব্যবহারকারীদের প্রতারিত করতে পারে।
ই-মেইল বা এসএমএসে পাঠানো এই ধরনের লিঙ্কগুলিতেও ভাইরাস থাকতে পারে, যা আপনার ফোন বা কম্পিউটারে এসে যেতে পারে। আপনার ব্যক্তিগত তথ্যের পাশাপাশি ব্যক্তিগত ডকুমেন্ট, ছবি ইত্যাদিও চুরি হতে পারে।
আপনি প্যান কার্ড ডাউনলোড করার জন্য ভারত সরকারের অফিসিয়াল আয়কর ওয়েবসাইট দেখতে পারেন। সেখানে আপনি e-PAN কার্ডের বিকল্প পাবেন। এতে ক্লিক করার পর আপনি আপনার ই-প্যান কার্ড ডাউনলোড করতে পারবেন। এছাড়াও, আপনি ডিজিলকারে আপনার প্যান কার্ডের ডিজিটাল ভার্সন চেক করতে পারেন।