Aadhaar കാർഡും Ration കാർഡും ബന്ധിപ്പിക്കാൻ
Update Your Aadhaar: আপানার আধার কার্ড (Aadhaar Card) যদি 10 বছর পুরানো হয়ে গিয়েছে তবে দেরি না করে আপনাকে আধার কার্ড আপডেট (Aadhaar Card Update) করিয়ে নিতে হবে। কয়েক বছর আগে পর্যন্ত আধার কার্ড আপডেট করানোর কোনও প্রয়োজন ছিল না, তবে এখন ভারত সরকার জানিয়েছে যে আপনার আধার কার্ড যদি 10 বছরের বেশি পুরানো হয় বা এখনও পর্যন্ত একবারও আপডেট না হয়ে, তবে আপনার আপরার আধার কার্ড আপডেট করাতে হবে।
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) তরফে 14 ডিসেম্বর পর্যন্ত অনলাইন আধার আপডেটে কোনো টাকা খরচ করতে হবে না। এই সময়ের মধ্যে ভারতীয় আধার কার্ড ইউজাররা তাদের নাম, ঠিকানা, জন্ম তারিখ, লিঙ্গ, মোবাইল নম্বর এবং ইমেল এর মতো জরুরি তথ্য অনলাইন পোর্টালের মাধ্যমে কোনও খরচ ছাড়াই আপডেট করাতে পারবেন। আসুন জেনে নেওয়া যাক বাড়িতে বসে বিনামূল্যে আপনার আধার কার্ড আপডেট করবেন কীভাবে…
আরও পড়ুন: আপকামিং Realme 12 সিরিজের ক্যামেরা এবং চিপসেট ফাঁস, পেরিস্কোপ লেন্স সহ হবে প্রথম ফোন
আধার আপডেট করার জন্য আপনার কাছে দুটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট থাকতে হবে। প্রথম আপনার পরিচয় পত্র এবং দ্বিতীয় এড্রেস প্রুফ। সাধারণত, আধার আপডেটের জন্য সেন্টারে 50 টাকা পেমেন্ট করতে হয়। তবে UIDAI এর অনুযায়ী, এই পরিষেবাটি 14 ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে পাওয়া যাবে। আপনি চাইলে আপনার পরিচয়পত্র হিসেবে ভোটার কার্ড দিতে পারেন।
সবার প্রথম UIDAI ওয়েবসাইটে গিয়ে (uidai.gov.in) লগইন আইড এবং পাসওয়ার্ড তৈরি করতে হবে।
এবার My Aadhaar ট্যাবে ক্লিক করতে হবে এবং এখানে ড্রপ-ডাউন মেনু থেকে Update Your Aadhaar সেলেক্ট করতে হবে।
এখানে আধার নম্বর দিতে হবে এবং OTP এর মাধ্য়মে লগইন করুন।
এর পরে ডকুমেন্ট আপডেটে করে ভেরিফাই করতে হবে। এবার নীচের ড্রপ লিস্ট থেকে পরিচয়পত্র এবং ঠিকানা প্রমাণের স্ক্যান কপি আপলোড করুন।
এখন সাবমিটে ক্লিক করুন। এর পর আপনাকে একটি রিকওয়েস্ট নম্বর পাঠানো দেওয়া হবে এবং ফর্ম সাবমিট হবে।
রিকওয়েস্ট নম্বর থেকে আপনি আপডেট প্রোসেসের স্টেটাস চেক করতে পারবেন। কয়েকদিন পর আপনার আধার আপডেট হয়ে যাবে।