15 হাজার টাকার খরচে কিনুন 6500mAh ব্যাটারি সহ মিলিটারি গ্রেড Vivo 5G ফোন

Highlights

আপনি যদি এমন স্মার্টফোন খুঁজছেন যা রাগড ডিউরাবিলিটি সহ আসে এবং মজবুত হবে তবে Vivo T5 Lite 5G একটি ভাল বিকল্প হতে পারে

ভিভো দাবি করেছে যে টি5 লাইট 5জি ফোনটি মিলিটারি-গ্রেড ডিউরাবিলিটি সহ আসে

Flipkart সাইটে ভিভো টি5 লাইট 5জি ফোনটি দুর্দান্ত ছাড়ের সাথে বিক্রি হচ্ছে

আপনি যদি এমন স্মার্টফোন খুঁজছেন যা রাগড ডিউরাবিলিটি সহ আসে এবং মজবুত হবে তবে Vivo T5 Lite 5G একটি ভাল বিকল্প হতে পারে। ভিভো দাবি করেছে যে টি5 লাইট 5জি ফোনটি মিলিটারি-গ্রেড ডিউরাবিলিটি সহ আসে। শুধু তাই নয়, জল এবং ধুল থেকে সুরক্ষিত রাখতে এটি IP65 রেটিং সহ আসে। Flipkart সাইটে ভিভো টি5 লাইট 5জি ফোনটি দুর্দান্ত ছাড়ের সাথে বিক্রি হচ্ছে। আসুন ভিভো টি5 লাইট 5জি ফোনের দাম, ডিসকাউন্ট অফার এবং ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক।

Vivo T5 Lite 5G Flipkart Price and Offers

দামের কথা বললে, ভিভো টি5 লাইট 5জি ফোনের 4GB RAM+64GB স্টোরেজ মডেলটি Flipkart সাইটে 17,999 টাকায় লিস্ট করা।

তবে ব্যাঙ্ক অফারের অংশ হিসেবে ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড পেমেন্টে 2125 টাকার ছাড় পাওয়া যেতে পারে, যার ফলে ফোনের দাম কমে 15,874 টাকা হয় যাবে।

আপনার পুরোনো ফোন এক্সচেঞ্জ করে 16,000 টাকা পর্যন্ত সস্তা হতে পারে। তবে, ফোনের মডেল এবং অবস্থার উপর নির্ভর করবে এক্সচেঞ্জ বোনাস।

ভিভো টি5 লাইট 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

ফিচারের কথা বললে, ভিভো টি5 লাইট 5জি ফোনে 6.74-ইঞ্চি HD+ (1600×720 পিক্সেল) LCD স্ক্রিন, 120Hz রিফ্রেশ রেট এবং পিক ব্রাইটনেস 1200 নিট পর্যন্ত দেওয়া।

প্রসেসর হিসেবে ভিভো টি5 লাইট 5জি ফোনটি অক্টা কোর MediaTek Dimensity 6300 চিপসেটে কাজ করে। এটি 4GB / 6GB LPDDR4X র‍্যাম এবং 64GB / 128GB / 256GB UFS 2.2 স্টোরেজ (microSD কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়ানো যায়।

পাওয়ার দিতে ভিভো ফোনে দেওয়া হয়েছে 6500mAh ব্যাটারি যা 44W ফ্ল্যাশচার্জ সাপোর্ট করে।

এই ভিভো স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 16-এর উপর ভিত্তি করে তৈরি OriginOS 6-এ চলে।

ফটোগ্রাফির জন্য ভিভো টি5 লাইট 5জি ফোনের পেছনের ক্যামেরায় রয়েছে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য টি5 লাইট 5জি ফোনে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

View full profile