দারুন রঙে ভারতে এল এই 10000mAh ব্যাটারির পাওয়ার ব্যাঙ্ক

HIGHLIGHTS

এটি 10000mAh ব্যাটারির পাওয়ার ব্যাঙ্ক

এর দাম 3,499 টাকা

এটি অ্যামাজন আর বড় রিটেল স্টোরে কেনা যাবে

দারুন রঙে ভারতে এল এই 10000mAh ব্যাটারির পাওয়ার ব্যাঙ্ক

ভারতে এবার Astrum তাদের নতুন একটি পাওয়ার ব্যাঙ্ক নিয়ে এসেছে। এটি একটি 10000mAh য়ের পাওয়ার ব্যাঙ্ক। আর এটি আপনারাআ 3499 টাকায় কিনতে পারবেন। এই নতুন পাওয়ার ব্যাঙ্কটির দাম PB240 আর এটি কুইক চার্জ 3.0 পাওয়ার ব্যাঙ্ক হিসাবে এসেছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

কোম্পানি বলেছে যে এই পাওয়ারব্যাঙ্কটি অন্যান্য ব্যাঙ্কের থেকে 80% বেশি দ্রুত ভাবে চার্জ করতে পারে। এতে কাটিং এডজ প্রযুক্তি দেওয়া হয়েছে আর এই পাওয়ার ব্যাঙ্কে 10000mAH য়ের ব্যাটারি আছে আর এতে ডুয়াল USB আউটপুট দেওয়া হয়েছে।

 

আর এর সঙ্গে এই PB240 পাওয়ারব্যাঙ্কটি LED স্ট্যাটাস ডিসপ্লে যুক্ত আর এতে 4টি ইন্ডিগেটার লাইট পাওয়ার ব্যাঙ্কের চার্জ ইন্ডিকেট করে। এতে মাইক্রো USB পোর্টের সঙ্গে, টাইপ C USB পোর্টও দেওয়া হয়েছে। আর এর সঙ্গে এটি কুইক চার্জ USB পোর্ট যুক্ত। এর কুইক চার্জ 3.0 এর টেম্পারেচার ঠান্ডা রাখতে সাহায্য করে।

এই পাওয়ার ব্যাঙ্কটি গোল্ড আর সিলভার কালারে এসেছে। আর এটি 6 ঘন্টা সময় নেয় চার্জ হতে আর এটি ফুল চার্জ থাকলে এক সঙ্গে এটি 2-3 বার ফোন চার্জ করতে পারে বলে জানানো হয়েছে। এটি বড় রিটেল স্টোরের সঙ্গে অ্যামাজনে কেনা যাবে।

Aparajita Maitra

Aparajita Maitra

Digit.in
Logo
Digit.in
Logo