নতুন iPad এবং iPad mini ডিভাইসের সেল আমেরিকাতে শুরু হবে পরের সপ্তাহে
গত 14 সেপ্টেম্বর California Streaming ইভেন্টে অ্যাপেল লঞ্চ করেছে বেশ কিছু নতুন ডিভাইস। যাদের মধ্যে নতুন iPad বা iPad 9th জেনারেশন অন্যতম। এছাড়াও লঞ্চ করেছে iPad mini বা iPad mini 6 ডিভাইস। এই ডিভাইসগুলিতে রয়েছে বায়োনিক চিপ, ফাস্ট সিপিইউ ও জিপিইউ সহ অনেক ফিচার। বলা হয়েছে যে এই ট্যাবলেটগুলি কাজ করবে অ্যান্ড্রয়েড মডেলগুলির চাইতে আরও তাড়াতাড়ি। সাপোর্ট করবে স্মার্ট কিবোর্ড ও ফাস্ট জেনারেশন অ্যাপেল পেন্সিল। আপনি যদি এই নতুন আইপ্যাড ও আইপ্যাড মিনি সম্পর্কে জানতে চান, তবে রইলো বিস্তারিত-
নতুন iPad এবং iPad mini ডিভাইসের দাম-
ভারতে নতুন iPad ডিভাইসের Wi-Fi অনলি মডেল পাওয়া যাবে 30,900 টাকায়। অন্যদিকে Wi-Fi +Cellular মডেল পাওয়া যাবে 42,900 টাকায়। এই ডিভাইসের 64GB স্টোরেজ মডেল আসে স্পেস গ্রে ও সিলভার কালার অপশনে। অন্যদিকে নতুন iPad mini ডিভাইসের দাম 46,900 টাকা বিশেষত Wi-Fi অনলি মডেলের জন্য। Wi-Fi +Cellular মডেল পাওয়া যাবে 60,900 টাকায়। এই iPad mini ডিভাইস পাওয়া যাবে 64GB ও 256GB স্টোরেজ অপশনে। কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে পিঙ্ক ,পার্পল, স্পেস গ্রে ও স্টারলাইট কালার। আমেরিকাতে iPad-র দাম শুরু হচ্ছে $329 থেকে এবং iPad mini ডিভাইসের দাম শুরু হচ্ছে $499 থেকে। আমেরিকাতে এই ডিভাইসগুলির সেল শুরু হবে 24 সেপ্টেম্বর থেকে।
নতুন iPad ডিভাইসের স্পেসিফিকেশন
নতুন আইপ্যাডে রয়েছে 10.2 ইঞ্চি ডিসপ্লে ।
এই ডিভাইস আসবে True Tone সাপোর্টসমেত যা কালার টেম্পারেচরকে হাল্কা করতে সাহায্য করবে।
নতুন আইপ্যাডে রয়েছে A13 বায়োনিক চিপ।
এছাড়া রয়েছে Neural Engine সাপোর্ট।
নতুন্ন আইপ্যাডে রয়েছে 12MP আলট্রা ওয়াইড ক্যামেরা।
এছাড়া রয়েছে পিছনের অংশে 8MP সেন্সর।
নতুন আইপ্যাডে রয়েছে টাচ আইডি হোম বাটন
আইপ্যাড সাপোর্ট করবে স্মার্ট কিবোর্ড ও ফাস্ট জেনারেশন অ্যাপেল পেন্সিল।
নতুন আইপ্যাড চলবে iPad OS সিস্টেমে।
এই আইপ্যাড পাওয়া যাবে Wi-Fi অনলি ও Wi-Fi+4G কানেক্টিভিটি ভ্যারিয়েন্টে।
ডিভাইসে থাকবে 20W ইউএসবি অ্যাডাপ্টর।
নতুন iPad mini স্পেসিফিকেশন
এই নতুন iPad mini ডিভাইসে রয়েছে 8.3 ইঞ্চি রেটিনা ডিসপ্লে সাইজ।
নতুন মডেলে থাকবে A15 বায়োনিক চিপ।
iPad mini ডিভাইসে থাকবে 12 MP আলট্রা ওয়াইড ক্যামেরা 122 ডিগ্রি ভিউসমেত।
পিছনের অংশে থাকবে 12MP ক্যামেরা সেন্সর True Tone ফ্ল্যাশ সাপোর্টসমেত।
এই ডিভাইস সাপোর্ট করে Smart HDR ও 4K পর্যন্ত ভিডিও রেকর্ডিং।
আইপ্যাড মিনিতে রয়েছে স্টেরিও স্পিকারের সুবিধা।
এছাড়া রয়েছে ওয়াইফাই, Bluetooth ও USB পোর্ট সাপোর্ট।
এই ডিভাইসে পাওয়া যাবে ই- সিম সাপোর্ট Gigabit LTE ও 5G কানেক্টিভিটির সঙ্গে।
আইফোন মিনি সাপোর্ট করে Apple Pencil ও স্মার্ট ফলিও কেস ।
এই ডিভাইস কাজ করে iPad OS 15 সিস্টেমে।
এই ডিভাইসে রয়েছে 20W ফাস্ট চার্জের ফিচার USB-C অ্যাডাপ্টর সমেত।