অ্যাপে লুকিয়ে থাকা ম্যালওয়্যার নিমেষের মধ্যে চুরি করে নিতে পারে সমস্ত ডেটা
গুগল প্লে স্টোরে থাকা বেশ কয়েকটি অ্যাপে সন্ধান মিলেছে এই ধরণের ভাইরাসের
বিশেষজ্ঞরা এই ভাইরাসের নামকরণ করেছেন ‘জোকার’
আমাদের রোজকার জীবনে স্মার্টফোন একটি দরকারি জিনিস হয় উঠেছে। নিজের প্রয়োজন মতো আমরা আমাদের ফোনে অনেক অ্যাপ ইনস্টল করি। কিন্তু আপনি কি জানেন অনেকসময়েই প্লে স্টোর থেকে ডাউনলোড করা অ্যাপেই লুকিয়ে থাকতে পারে বিপজ্জনক ভাইরাস। বিশিষ্ট সাইবার নিরাপত্তা সংস্থা কুইক হিল সন্ধান দিয়েছে এমন কিছু ভয়ানক ভাইরাসের, যা সিস্টেমে ঢুকে নিমেষের মধ্যেই তথ্য চুরি করছে। অবাক ব্যাপার হল গুগল প্লে স্টোরে থাকা বেশ কয়েকটি অ্যাপে সন্ধান মিলেছে এই ধরণের ভাইরাসের। বিশেষজ্ঞরা এই ভাইরাসের নামকরণ করেছেন ‘জোকার’। এখনও অবধি 8 অ্যাপে এই ধরণের ভয়ানক ম্যালওয়্যার থাকার অভিযোগ উঠেছে।
আসুন জেনে নেওয়া যাক সেই অ্যাপগুলি কী কী-
Travel Wallpapers
Fast Magic SMS
Free CamScanner
Go Messages
Super Message
Element Scanner
Super SMS
Auxiliary Message
এই সমস্ত অ্যাপে লুকিয়ে থাকা ম্যালওয়্যার নিমেষের মধ্যে চুরি করে নিতে পারে সমস্ত ডেটা কন্ট্যাক্টস ডিটেল, মেসেজ, নোটিফিকেশনের মাধ্যমে। চুরি করে নেওয়া সমস্ত ডেটা ব্যবহার হতে পারে টার্গেটেড অ্যাড তৈরিতে। আবার মোটা টাকার বিনিময়ে বিক্রি হতে পারে ডার্ক ওয়েবে। তবে ব্যাঙ্ক ডিটেলস ব্যবহার করে পরিচয়পত্র চুরি, হ্যাকিংয়ের মতো ঘটনাও ঘটতে পারে।
এই ধরণের ঘটনার হাত থেকে রক্ষা পেতে, সবসময়েই বিভিন্ন অ্যাপ ইন্সটল ও ব্যবহার করার ক্ষেত্রে কয়েকটি বিষয় মনে রাখতে হবে-
খুব একটা জনপ্রিয় নয় এমন অ্যাপ ইন্সটল করবেন না।
অ্যাপ কেবল প্লে স্টোর থেকেই ডাউনলোড করবেন, অন্য কোনো সোর্স থেকে নয়।
যে কোনো অ্যাপকে পারমিশন অ্যাক্সেস দেবার আগে খুতিয়ে দেখে নেবেন যে কি ধরণের অ্যাক্সেস চাইছে।
ইমেইল, ফোন কল ও এসএমএসের ক্ষেত্রে সবসময় ডিফল্ট অ্যাপ ব্যবহার করুন।
ফোনে জরুরি তথ্যাদি যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসের ফটো তুলে রাখবেন না