এবছর Amazon Great Republic Sale অন্যান্য বছরের তুলনায় আগেই শুরু হতে চলেছে। এই মাসের 17 তারিখ শুরু হবে অফারটি, যা চলবে 20 জানুয়ারি পর্যন্ত। যদিও প্রাইম মেম্বাররা 16 জানুয়ারির মাঝ রাত থেকেই অফারগুলি এক্সেস করতে পারবেন বলে জানা যাচ্ছে। Amazon থেকে জানানো হয়েছে স্মার্টফোন, হোম অ্যাপ্লায়েন্সেস, ফ্যাশন, বিউটি প্রোডাক্টের উপর বিশাল ডিসকাউন্ট দেওয়া হবে এই সেলের সময়। এমনকি প্রতিদিনের প্রয়োজনীয় সামগ্রীর উপরেও থাকবে ডিসকাউন্ট।
এছাড়াও ই-কমার্স সাইটটি ঘোষণা করেছে যে ডিসকাউন্ট এর পাশাপাশি বিভিন্ন ব্যাঙ্কের তরফেও থাকবে বিশেষ ছাড়। Republic Day Sale-এ SBI কার্ডের মাধ্যমে কেউ কেনাকাটা করলে পাবে অতিরিক্ত 10 শতাংশ ছাড়। এর সাথে থাকছে No-Cost EMI এর সুবিধা। Bajaj Finsarv EMI card, Amazon Pay ICICI credit card, Amazon Pay Later এবং বেশ কয়েকটি কোম্পানির ডেবিট ও ক্রেডিট কার্ডের উপর No-Cost EMI এর সুবিধা পাওয়া যাবে।
এছাড়াও, 16000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার পাবেন ইউজাররা। Amazon Republic Day Sale এর আরো একটি আকর্ষণীয় ব্যাপার হল, ইংরেজি ভাষার পাশাপাশি সাইটটিতে মারাঠি, হিন্দি, বাংলা, কন্নড়, তেলেগু, তামিল এবং মালায়ালম ভাষাতেও অ্যাকসেস করা যাবে। ইংরেজি এবং হিন্দিতে voice swap করতে পারবেন ইউজাররা।
Amazon থেকে জানানো হয়েছে যে, ক্রেতারা যাতে তাদের পছন্দের ফোনটি কিনতে পারে সে জন্য ফোনগুলির উপর ডিসকাউন্ট দেওয়া হবে। OnePlus, Xiaomi, Samsung এবং Apple স্মার্টফোনগুলির জন্য থাকবে বিশেষ ছাড়।