Amazon Great Summer Sale starts may 2nd check deals
Amazon কোম্পানি তার গ্রাহকদের জন্য Amazon Great Summer Sale 2024 এর ঘোষনা করেছে। ভারতে এই সেল আগামী মাসে 2 মে শুরু হবে। প্রতিটি সেলের মতোই অ্যামাজন গ্রেট সামার সেলটি প্রাইম মেম্বরদের (Amazon prime members) জন্য আগে শুরু হবে। সেল চলাকালীন মোবাইল ফোন, এক্সেসরিজ, ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্টওয়াচ, ইয়ারবাড এবং স্মার্ট টিভির মতো প্রোডাক্ট কম দামে (Great Summer Sale offers) কেনা যাবে।
শুধু তাই নয়, অ্যামাজন সেলে ব্যাঙ্ক অফার এবং ডিসকাউন্টও দেওয়া হবে। গ্রাহকরা ICICI, Bank of India এবং OneCard পেমেন্টে অতিরিক্ত 10 শতাংশ ছাড় পেতে পারেন। আসুন জেনে নেওয়া যাক আপকামিং সেলে সমস্ত খুঁটিনাটি।
আরও পড়ুন: BSNL Bharat AirFiber কি প্রাইভেট টেলিকমের চেয়ে ভালো! জেনে নিন স্পিড এবং পরিষেবা কী দিচ্ছে
অ্যামাজন গ্রেট সামার সেলটি 2 মে দুপুর 12 থেকে সমস্ত গ্রাহকদের জন্য শুরু হবে। তবে প্রাইম মেম্বাররা এই সেলটি 12 ঘন্টা আগে এক্সেস করতে পারবে।
ডিসকাউন্ট এবং অফারের কথা বললে, এতে মোবাইল ফোন এবং এক্সেসরিজে 45 শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
সেল চলাকালীন OnePlus, Xiaomi, Realme এর স্মার্টফোনে ছাড় অফার করা হবে।
মোবাইল ফোন ছাড়া ই-কমার্স সাইটে ল্যাপটপ, স্মার্ট টিভি, স্মার্টওয়াচ এবং হেডফোনে 75 শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন।
সেলে অ্যামাজন ইকো, ফায়র টিভি এবং কিন্ডল ডিভাইসে 45 শতাংশ পর্যন্ত ছাড়ও দেওয়া হবে।
আরও পড়ুন: POCO F6 5G: লঞ্চের আগে গিকবেঞ্চে স্পট হল আপকামিং পোকো ফোন, জানুন কী থাকবে স্পেসিফিকেশন