Amazon ভারতে তার সবচেয়ে বড় সেলের মধ্যে একটি Great Summer Sale 2025 এর ঘোষণা করে দিয়েছে। আমাজন সামার সেল ২০২৫ শুরু হবে 1 মে দুপুর 12 টায় তবে প্রাইম মেম্বারদের জন্য এটি 12 ঘন্টা আগে অর্থাৎ 30 এপ্রিল রাত থেকে এক্সক্লুসিভ এক্সেস দেওয়া হবে। সামার সেল চলাকালীন স্মার্টফোন, ইলেক্ট্রনিক, হোম অ্যাপ্লায়েন্স এবং বাকি প্রোডাক্টে দুর্দান্ত ডিল এবং ছাড় পাওয়া যাবে। আপনি যদি কিছু নতুন কেনার কথা ভাবছেন তবে এটাই সুযোগ।
গ্রেট সামার সেলে গ্রাহকরা HDFC ব্যাঙ্ক কার্ড পেমেন্টে 10 শতাংশ ইনস্ট্যান্ট ছাড় পাওয়া যাবে। সাথে গ্রাহকরা নো-কস্ট EMI এবং এক্সচেঞ্জ অফারও পাওয়া যাবে।
অফারের কথা বললে, আমাজন ওয়েবসাইট অনুযায়ী, iQOO Neo 10R ফোনটি 26,999 টাকায় আনা হয়েছিল। তবে ব্যাঙ্ক অফারের সাথে এটি মাত্র 24,999 টাকায় কেনা যাবে।
OnePlus 13R এই দুর্দান্ত স্মার্টফোনে 3000 টাকা ব্যাঙ্ক ছাড় দেওয়া হবে, যার পরে এটি 42,999 টাকার পরিবর্তে মাত্র 39,999 টাকায় কেনা যাবে।
এখানেই শেষ নয়, কোম্পানি OnePlus Nord 4, iQOO Z10x, Redmi A4 5G, Narzo 80 Pro 5G সহ একাধিক ফোনে দুর্দান্ত ছাড় দেওয়া হবে।
স্মার্টফোনের পাশাপাশি স্মার্ট টিভি, স্মার্ট ওয়াচ, ট্যাবলেট এবং ইয়ারবড এ দুর্দান্ত ছাড় অফার করা হবে।
আরও পড়ুন: 7200mAh ব্যাটারি সহ Realme GT 7 শীঘ্রই হবে লঞ্চ, Dimensity 9400+ চিপসেট সহ আর কী থাকবে বিশেষ