Amazon Great Republic Day Sale Dates announced Deals and Discounts
26 জানুয়ারি Republic Day এর উপলক্ষে Amazon প্রতি বছরের মতোই এবারও Great Republic Day sale শুরু করছে। ই-কমার্স সাইট অ্যামাজন তার আপকামিং সেলের তারিখ ঘোষণা করে দিয়েছে। অ্যামাজন এর 2025 সালের প্রথম সেল আগামী সপ্তাহ 13 জানুয়ারি থেকে শুরু হবে।
রিপাবলিক সেল চলাকালীন কোম্পানি স্মার্টফোন, স্মার্ট টিভি, ল্যাপটপ, হোম অ্যাপ্লায়েন্সে সহ একাধিক ক্যাটাগরিতে ছাড় অফার করবে। সেল চলাকালীন গ্রাহকরা প্রোডাক্টে ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ অফার পাবেন। আসুন জেনে নেওয়া যাক কী বিশেষ থাকবে এই সেলে।
ই-কমার্স সাইট অ্যামাজন স্মার্টফোনে 45,000 টাকা, ল্যাপটপে 7000 টাকা, স্মার্ট টিভিতে 5500 টাকা এবং হোম অ্যাপ্লায়েন্সে 15000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দেবে।
কোম্পানির তরফে এখন পর্যন্ত সেলে প্রোডাক্টের দাম প্রকাশ করা হয়েনি। তবে মাইক্রোসাইট থেকে কিছু ডিল প্রকাশ করা হয়েছে।
অ্যামাজন এর অনুযায়ী, কিছু ইলেকট্রনিক্স প্রোডাক্ট এবং এক্সেসরিজে 75 শতাংশ পর্যন্ত ছাড়, স্মার্ট টিভিতে 65 শতাংশ এবং মোবাইল এবং এসেসরিজে 40 শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে।