aadhaar Photo update
যদি আপনি 10 বছর পুরানো Aadhaar Card ব্যবহার করছেন এবং এখনও পর্যন্ত একবারও আপডেট না করা হয়, তবে দেরি না বিনামূল্যে নিজের আধার কার্ড আপডেট করিয়ে নিন। বলে দি যে বিনামূল্যে আধার কার্ড আপডেট করানোর শেষ দিন 14 জুন দেওয়া হয়েছে।
UIDAI-এর টুইট অনুযায়ী, "আপনার আধারকে শক্তিশালী রাখতে আপনার ডেমোগ্রাফিক ডিটেল আপডেট রাখুন৷ যদি আপনার আধার কার্ড 10 বছর পুরানো হয় এবং কখনও আপডেট না করানো হয়ে থাকে, তবে এক্ষুনি https://myaadhaar.uidai.gov.in সাইটে গিয়ে 14 জুন 2023 পর্যন্ত বিনামূল্যে আপনার আইডেন্টিটি প্রুফ এবং এড্রেস প্রুফ অনলাইনে আপলোড করতে পারেন।
আরও পড়ুন: ইমোজি বার সহ নয়া কিবোর্ড আনল WhatsApp! ব্যাপারটা কী?
UIDAI এর তরফে 15 মার্চে একটি প্রেস রিলিজে জানিয়েছিল যে, "এই পরিষেবা আগামী তিন মাসের জন্য উপলব্ধ রয়েছে অর্থাৎ 15 মার্চ থেকে 14 জুন পর্যন্ত। বলে দি যে এই এই বিনামূল্যে পরিষেবাটি শুধুমাত্র myAadhaar পোর্টালে পাওয়া যাবে। পাশাপাশি, আধার সেন্টারে এর জন্য 50 টাকা চার্জ করা হবে।"
https://twitter.com/UIDAI/status/1636255772613943298?ref_src=twsrc%5Etfw
– myaadhaar.uidai.gov.in ওয়েবসাইটে যেতে হবে।
– লগইন করতে হবে এবং আপনার নাম/লিঙ্গ/জন্ম তারিখ এবং এড্রেস আপডেট' সিলেক্ট করুন।
– এবার 'আপডেট আধার অনলাইন' অপশনে ক্লিক করুন।
– ডেমোগ্রাফিক অপশনে গিয়ে Adress সিলেক্ট করুন এবং 'প্রসিড টু আপডেট' অপশনে ক্লিক করুন।
আরও পড়ুন: দেদার ছাড়ে বিক্রি হচ্ছে Samsung Galaxy F13, ফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সহ বড় ব্য়াটারি
– এবার এখানে স্ক্যান কপি আপলোড করতে হবে এবং প্রয়োজনীয় ডেমোগ্রাফিক ডিটেলগুলি ভরতে হবে।
– এবার একটি সার্ভিস রিকোয়েস্ট নম্বর (SRN) তৈরি হবে। পরে স্ট্যাটাস ট্র্যাক করতে এটি সেভ করে রাখুন।
এই সমস্ত প্রসেস শেষ হয়ে গেলে আপনি একটি SMS পাবেন।