সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL) এর এমন অনেকগুলি প্ল্যান রয়েছে, যা গ্রাহকদের পছন্দের রিচার্জ। এই রিচার্জের লিস্ট থেকে আমরা এমন একটি প্রিপেইড প্ল্যান সম্পর্কে জানাবো যা সস্তা এবং একগুচ্ছ অফার সহ আসে। এই প্ল্যানে গ্রাহকরা বিনামূল্যে কলিং, ডেটা এবং এসএমএস সহ বেশি ভ্যালিডিটির সুবিধা পাবে। আপনি যদি BSNL গ্রাহক হন, তবে এই খবর আপনার জন্য়। এই প্ল্যানের দাম 400 টাকার কম। এই প্রিপেইড প্ল্যানের সামনে Jio, Airtel এবং Vodafone ও ফেল। আসুন জেনে নেওয়া যাক এই প্ল্যান সম্পর্কে…
Survey
✅ Thank you for completing the survey!
BSNL Rs 397 Plan
BSNL-এর এই প্ল্যানের দাম 400 টাকার কম অর্থাৎ 397 টাকা। এটি একটি প্রিপেইড রিচার্জ প্ল্যান। BSNL-এর এই প্ল্যানটি Jio, Airtel এবং Vodafone-এর সেই সমস্ত রিচার্জের সাথে প্রতিযোগিতা করবে যা 400 টাকা দামে আসে।
Recharge 397–Get Unlimited calls, 2GB data/day, 100 sms/day for 60 days. Plan validity 180 days pic.twitter.com/KAfAX3U4dS
এই প্ল্যানে গ্রাহকদের জন্য প্রতিদিন 2 জিবি ডেটা দেওয়া হচ্ছে। এছাড়াও এতে মোট 120 জিবি ডেটা পাওয়া যাবে। কারণ এই প্ল্যানে পাওয়া সমস্ত সুবিধা শুধুমাত্র 60 দিনের জন্য পাওয়া যাবে। তবে মনে রাখবেন যে প্ল্যানের ভ্যালিডিটি 180 দিনের। তবে, প্ল্যানের সুবিধাগুলি মাত্র 60 দিনের জন্য পাওয়া যাবে।
ডেটা এবং দীর্ঘ ভ্যালিডিটির পাশাপাশি গ্রাহকরা এই প্ল্যানে আনলিমিটেড ফ্রি কলিংয়ের সুবিধা পাবেন। এছাড়াও, প্রতিদিন 100 SMS এর সুবিধা অর্থাৎ রিচার্জে মোট 6000 SMS দেওয়া হবে। আপনি যদি দীর্ঘ ভ্যালিডিটির প্ল্যান খুঁজছেন তবে এটি সেরা রিচার্জ হতে পারে। তবে, বলে রাখি যে 60 দিন পরে, গ্রাহকদের ডেটা এবং ফ্রি কলিংয়ের জন্য একটি আলাদা ভাউচার রিচার্জ করতে হবে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.View Full Profile