গত কালের পুজো স্পেশাল মোবাইল ফোনের আর্টিকেলেই আপনাদের জানিয়েছিলাম যে আমরা চেষ্টা করব প্রতিদিন কিছু না কিছু পুজো স্পেশাল আর্টিকেল নিয়ে আসার। আর সেই কথা মতন আমরা আজকের এই আর্টিকেলটি নিয়ে এসেছি।
বাঙালি ভ্রমণ পিপাসু বলে পরিচিত, পাহাড় বা সমুদ্রই শুধু নয় নিজের পছন্দের জায়গা বা নতুন জায়গা খুঁজে বের করতে বাঙালির জুরি মেলা ভার। আর অনেকেই পুজোর সময়ে বাইরে বেড়াতে যান। যদি আপনাদের হয়ত সব প্ল্যান করা হয়ে গেছে তাই আজ বেড়াতে যাওয়ার আগে এই আর্টিকেলটি একবার পরে দেখতে পারেন। কে জানে হয়ত আপনার কাজে আসতে পারে এই আর্টিকেলটি।
আসুন তবে দেখা যাক কী করে এই ডিস্কাউন্টের সুযোগ আপনারা পেতে পারেন।
আপনারা যদি ভারতীয় রেলের টিকিট বুক করতে চান তবে একটি ভাল ডিস্কাউন্টের সুবিধা পেতে পারেন। IRCTC অনলাইন বুকিংয়ের ওপর 10% পর্যন্ত ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে।
এই অফার IRCTC র ওয়েবসাইট বা IRCTC মোবাইল অ্যাপে পাওয়া যাচ্ছে। যদি Paytm বা মোবিকুইক ওয়ালেটের মাধ্যমে টিকিট বুকিং করা হয় তবে এই মাধ্যমে পেমেন্ট করা হলে এই ডিস্কাউন্ট পাওয়া যেতে পারে। উৎসবের সিজেন শুরু হতে চলেছে আর মোবিকুইক IRCTC অ্যাপের মাধ্যমে বা ওয়েবসাইট থেকে ট্রেনের টিকিট বুকিং করা হলে 10% র ডিস্কাউন্ট অফার করা হচ্ছে।
Paytm য়ের মাধ্যমে বুকিং করলে 100 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। আর এই ভাবে ফ্লিপকার্টের অধিকৃত প্ল্যাটফর্ম PhonePE র মাধ্যমে টিকিট বুকিং করলে 100 টাকার ক্যাশব্যাক পাওয়া যাবে। আর ফেস্টিভ সিজেনের সময়ে এই অফার প্রথম দুটি ট্রাঞ্জাকশানে প্রতিবার 50 টাক্র লাভ পাওয়া যাবে।
তাহলে এবার বেড়াতে যাওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যান স্পেশাল এই ডিস্কাউন্ট অফারটি।
তা হলে আমাদের আজকের এই পুজো স্পেশাল আর্টিকেলটি আপনাদের কেমন লাগল আমাদের জানাতে ভুলবেন না।