হোয়াটসঅ্যাপ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ। ভারতেও হোয়াটসঅ্যাপের লক্ষ লক্ষ গ্রাহক রয়েছে যারা এটিকে চ্যাটিং, কলিং, ভিডিও কলিং এবং ডুকমেন্ট শেয়ার করার জন্য ব্যবহার করে। এই অ্যাপ প্রায় সমস্ত স্মার্টফোনে ব্য়বহার করা হয়। তবে অনেক হোয়াটসঅ্যাপ গ্রাহকদের জন্য নতুন বছর ঝামেলা নিয়ে আসতে চলেছে। 40 টিরও বেশি স্মার্টফোন মডেলে Whatsapp সাপোর্ট বন্ধ হতে চলেছে। এই লিস্টে রয়েছে Apple, Samsung, Lenovo, Sony এবং LG এর মতো ব্র্যান্ডের ফোন।
Survey
✅ Thank you for completing the survey!
মেটা (Meta) দ্বারা অনুমোদিত হোয়াটসঅ্যাপ (Whatsapp) এই বছর শেষ হওয়ার সাথে সাথেই অর্থাৎ 1 জানুয়ারী, 2023 থেকে অনেক স্মার্টফোনে চলা বন্ধ হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ সাপোর্ট বন্ধ হওয়া এমন মোবাইল ফোনের তালিকা কোম্পানির তরফে শেয়ার করা হয়েছে। বিভিন্ন ব্র্যান্ডের মোট 47টি স্মার্টফোন রয়েছে যেগুলি 31 ডিসেম্বর, 2022-এর পরে WhatsApp অ্যাক্সেস করতে পারবে না। এই তালিকায় এমন অনেক মোবাইল রয়েছে যা ভারতীয় বাজারে পাওয়া যায় না তবে এমন কিছু স্মার্টফোন রয়েছে যা ভারতে অনেক জনপ্রিয়।
Samsung Galaxy Ace 2 Samsung Galaxy Core Samsung Galaxy S2 Samsung Galaxy S3 mini Samsung Galaxy Trend II Samsung Galaxy Trend Lite Samsung Galaxy Xcover 2
LG Phones:
LG Enact LG Lucid 2 LG Optimus 4X HD LG Optimus F3 LG Optimus F3Q LG Optimus F5 LG Optimus F6 LG Optimus F7 LG Optimus L2 II LG Optimus L3 II LG Optimus L3 II Dual LG Optimus L4 II LG Optimus L4 II Dual LG Optimus L5 LG Optimus L5 Dual LG Optimus L5 II LG Optimus L7 LG Optimus L7 II LG Optimus L7 II Dual LG Optimus Nitro HD
Sony Xperia Arc S Sony Xperia miro Sony Xperia Neo L
এছাড়াও কিছু ব্র্যান্ড রয়েছে
Quad XL Lenovo A820 Memo ZTE V956 Archos 53 Platinum ZTE Grand S Flex ZTE Grand X Quad V987 Wiko Cink Five Wiko Darknight ZT
খবরে দেওয়া এই লিস্টে সেই সমস্ত মোবাইল ফোন রয়েছে, য়েগুলি নতুন বছরে Whatsapp সাপোর্ট পাবেন না। এই তালিকায় রয়েছে LG এবং Samsung এর স্মার্টফোন। এছাড়া, এতে এমন কিছু স্মার্টফোনও রয়েছে যা ভারতে পাওয়া যায় না। কিন্তু এই তালিকায় যদি এমন কোনও ডিভাইস থাকে যা আপনি বা আপনার বাড়ির কেউ ব্যবহার করছেন, তাহলে হোয়াটসঅ্যাপ সাপোর্ট শেষ হতে চলেছে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile