WhatsApp Update: ഇനി പാട്ട് ഷെയർ ചെയ്യാം വീഡിയോ കോളിൽ!
WhatsApp ইউজারদের জন্য একটি দারুন খবর রয়ছে। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এখন তাদের স্ট্যাটাস ইনস্টাগ্রামেও শেয়ার করতে পারবেন। কোম্পানি শীঘ্রই এই ফিচার আপডেট সমস্ত ইউজারদের জন্য আনতে চলেছে।
হোয়াটসঅ্যাপ এই নতুন ফিচারের টেস্টিং বিটা ভার্সনে শুরু হয়ে গিয়েছে। মনে করিয়ে দি যে বর্তমানে ইউজাররা তাদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ফেসবুকে শেয়ার করতে পারেন।
আরও পড়ুন: WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপে আনছে নতুন অ্যালবাম ফিচার, জানুন কীভাবে কাজ করবে এটি
WABetaInfo এর তরফে এই নতুন ফিচার সম্পর্কে জানানো হয়েছে। ইনস্টাগ্রামে স্ট্যাটাস শেয়ার ফিচারটি অ্যান্ড্রয়েড বিটা সংস্করণ 2.23.25.20 এ দেখা যেতে পারে। এই ফিচারটি দীর্ঘদিন ধরে টেস্টিংয়ে রয়েছে।
নতুন এই ফিচার আসার পর হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং ফেসবুক একসঙ্গে লিঙ্ক হয়ে যাবে। একই অ্যাপ থেকে তিনটি প্ল্যাটফর্মে স্ট্যাটাস শেয়ার করা যাবে, যদিও এটি ডিফল্ট হবে না। এই ফিচারটি ইজাররা নিজের ইচ্ছা অনুযাযী ব্যবহার করতে পারেন।
হোয়াটসঅ্যাপ আরেকটি নতুন ফিচারে কাজ করছে। এই ফিচারের নাম automatic album creation। হোয়াটসঅ্যাপের এই ফিচারটি চ্যানেলে পাওয়া যাবে। এই ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপ চ্যানেলে অটোমেটিক অ্যালবাম তৈরি হয়ে যাবে।