WhatsApp এর ছবি এবং ভিডিও শেয়ার করা হবে আরও সহজ, নতুন ফিচারের দীর্ঘ সময় ধরে গ্রাহকরা করছিল অপেক্ষা

Updated on 10-Nov-2025

WhatsApp তার গ্রাহকদের চাহিদা অনুযায়ী একটি নতুন ফিচার নিয়ে আসতে চলেছে। এতে গ্রাহকরা তাদের সাম্প্রতিক মিডিয়া ফাইলগুলি ব্রাউজ করার এক্সেস দেয়। কয়েক মাস আগে WABetaInfo-এর একটি রিপোর্ট প্রকাশ করেছিল যে গ্রাহকরা তাদের সাম্প্রতিক মিডিয়া ফাইলগুলি ব্রাউজ করতে সক্ষম হবেন। এই নতুন ফিচারে একটি ডেডিকেটেড মিডিয়া হাব হবে যেখান থেকে গ্রাহকরা তাদের চ্যাটে শেয়ার করা সমস্ত কনটেন্ট একই সেন্ট্রলাইজ লোকেশন দেখতে পাবেন এবং মেনেজ করতে পারবেন।

ওয়েব ক্লায়েন্টের সাইডবারে একটি নতুন এন্ট্রি পয়েন্টের মাধ্যমে, এই হাব গ্রাহকদের কোনও চ্যাট না খুলেই তাদের চ্যাটে শেয়ার করা সমস্ত ছবি, ভিডিও, GIF, ডকুমেন্ট এবং লিঙ্কগুলি ব্রাউজ করার এক্সেস দেবে। আসুন এটি সম্পর্কে আরও জেনে নেওয়া যাক।

আরও পড়ুন: 200MP ক্যামেরা সহ আসবে Samsung Galaxy S26 Ultra, জানুন ভারতে কবে হবে লঞ্চ, লিক হল স্পেসিফিকেশন

WhatsApp আনছে Mac এবং ওয়েবের জন্য নতুন ফিচার

রিপোর্ট অনুযায়ী, লেটেস্ট আপডেটে Mac এবং ওয়েবের জন্য হোয়াটসঅ্যাপে একটি নতুন মিডিয়া হাব রয়েছে, যেখানে গ্রাহকদের চ্যাটে শেয়ার করা সাম্প্রতিক ছবি, ভিডিও, লিঙ্ক এবং ডকুমেন্ট ব্রাউজ করার জন্য একটি সেন্ট্রলাইজ স্পেস পাওয়া যায়। দুটি প্ল্যাটফর্মে কিছু গ্রাহকদের জন্য একই সাথে এই ফিচার চালু করা হয়েছে। এই ফিচার একাধিক ডিভাইসে শেয়ার করা কন্টেন্ট মেনেজ করার একটি সহজ উপায়।

হোয়াটসঅ্যাপ একটি নতুন সেন্ট্রলাইজ মিডিয়া হাব, যেখানে গ্রাহকদের তরফে শেয়ার করা কন্টেন্ট পর্যন্ত এক্সেস সহজ করার জন্য ডিজাইন করা। এই ফিচার চ্যাটে শেয়ার করা সমস্ত সাম্প্রতিক মিডিয়া ফাইল এক জায়গায় দেওয়া হয়। সাইডবারে একটি বোতাম গ্রাহকদের দ্রুত হাবকে ওপেন করার সুবিধা দেয়। নতুন হাবটি বর্তমানে ম্যাকের জন্য হোয়াটসঅ্যাপ এবং ওয়েব ক্লায়েন্ট দুটি ক্ষেত্রেই পাওয়া যাবে, যা সমস্ত ডিভাইসে একটি ইন্টিগ্রেটেড অভিজ্ঞতা অফার করে।

মিডিয়া হাব ইন্টারফেস গ্রাহকদের চ্যাটে শেয়ার করা সমস্ত সাম্প্রতিক মিডিয়ার একটি স্পষ্ট ভিউ অফার করে। তবে এই ফিচারটি শুধুমাত্র ছবি এবং ভিডিও দেখায় না বরং গ্রাহকরা তার চ্যাটে শেয়ার করা সমস্ত লিঙ্ক এবং নথিও ব্রাউজ করতে পারেন। এটি একাধিক চ্যাট স্ক্রোল না করেই আপনার প্রয়োজনীয় ফাইলটি খুঁজে পাওয়া সহজ করে তোলে।

আরও পড়ুন: 200MP ক্যামেরা সহ আসবে Samsung Galaxy S26 Ultra, জানুন ভারতে কবে হবে লঞ্চ, লিক হল স্পেসিফিকেশন

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :