WhatsApp Meta AI chatbot feature how to use tips
ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ WhatsApp Meta AI রোলআউট করা শুরু করে দিয়েছে। এই ফিচারের সাথে ইউজাররা একাধিক সুবিধা পাবেন। যার মানে হল আপনার স্মার্টফোন আরও স্মার্ট হতে চলেছে। এখন কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই হোয়াটসঅ্যাপে শুধুমাত্র একটি টেক্সট এর মাধ্যমে ছবি তৈরি করা যেতে পারে।
শুধু তাই নয়, আপনি ‘এআই’ বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তার পছন্দের-অপছন্দের তালিকা তৈরি করে চ্যাটবট কে জানিয়ে দিলে প্রায় অর্ডার দিয়ে তৈরি করার মত সঙ্গী বা সঙ্গিনী পেয়ে যাবেন। মেটা এআই ফিচারটি সংস্থার ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার এবং হোয়াট্সঅ্যাপে কাজ করবে।
আপনার যেকোনো প্রশ্নের উত্তর নিমেষে দিয়ে দেবেক এই মেটা এআই চ্যাটবট। এটি ব্যবহার করাও খুবই সহজ। এটি ব্যবহার করে আপনার মনে হবে যে আপনি হোয়াটসঅ্যাপে চ্যাট করছেন। আসুন জেনে নেওয়া যাক মেটা চ্যাটবট কীভাবে ব্যবহার করবেন।
মেটা এআই একটি চ্যাটবট, যা মাত্র একটি টেক্সট এর মাধ্যমে ইমেজ জেনারেট করার সুবিধা দেয়। এটির বিশেষত্ব হল যে আপনি শুধু একটি টেক্সট লিখে আপনার যাবতীয় প্রশ্নের উত্তর পেতে পারন। এটি ছবি এবং GIFs জেনারেট করতে পারবে। এটি নীলচে-বেগনি রঙের একটি গোলাকার চিহ্নের সাথে হোয়াটসঅ্যাপ স্ক্রিনে দেখা যাচ্ছে।
লেটেস্ট মেটা এআই ব্যবহার করার জন্য ইউজারদের নিশ্চিত করে যে তারা হোয়াট্সঅ্যাপের নতুন ভার্সন ব্যবহার করছেন। যদি আপনার হোয়াট্সঅ্যাপ আপডেট না হয়ে, তবে এই ফিচারটি পাওয়া যাবে না। তাই, সবার প্রথম আপনাকে আপনার হোয়াট্সঅ্যাপ আপডেট করতে হবে।
মেটা ইনস্টাগ্রাম ইউজারদের জন্য নতুন ফিচার রোলআউট করেছে। এটি ব্যবহার করার জন্য ইউজারদের মেটা এআই ব্লু রিংগ আইকনে ক্লিক করতে হবে এবং তার প্রম্পট ভরতে হবে।