Telegram Down
Telegram Down: সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টেলিগ্রাম ডাউন হয় গেছে। Downdetector সাইটে এখন পর্যন্ত 425 জনের বেশি ইউজাররা টেলিগ্রাম ডাউন নিয়ে রিপোর্ট করেছে। এখন পর্যন্ত সবচেয়ে বেশি সমস্যা মোবাইল অ্যাপ থেকে রিপোর্ট করা হয়েছে। টেলিগ্রাম ব্যবহার করতে গিয়ে আপনি যদি সমস্যার সম্মুখীন হন, তবে আপনি একা নন। আজ, 30 মার্চ 2026-এ অনেক ব্যবহারকারীই টেলিগ্রাম অ্যাপ এবং ডাউনডেটেক্টর (Downdetector) সাইটে সমস্যার কথা রিপোর্ট করছেন।
ওয়েবসাইটটির তথ্যমতে, এই বিভ্রাট আজ দিনের শুরুর দিকে দুপুর 12টার আগেই শুরু হয়েছিল এবং তা এখনো পর্যন্ত রয়েছে। বলে দি যে, ডাউনডিটেক্টর বিভিন্ন ওয়েবসাইট ও পরিষেবার বিভ্রাট সংক্রান্ত তথ্য দেয়।
রিপোর্টের সংখ্যা: ডাউনডেটেক্টর অনুযায়ী, ইতিমধ্যে 425 জনেরও বেশি ব্যবহারকারী টেলিগ্রাম ডাউন থাকা নিয়ে রিপোর্ট করেছেন।
প্রধান সমস্যা: সবচেয়ে বেশি সমস্যা দেখা দিচ্ছে মোবাইল অ্যাপ ব্যবহারে। ব্যবহারকারীরা মূলত মেসেজ পাঠাতেনা পারা বা অ্যাপ কানেক্ট না হওয়ার অভিযোগ করছেন।
যদিও এটি একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম, তবে নির্দিষ্ট কিছু অঞ্চলে (যেমন: ইন্দোনেশিয়া, ইরাক বা ভারত ও বাংলাদেশের কিছু অংশ) কানেক্টিভিটি স্লো হওয়া লক্ষ্য করা যাচ্ছে।
আরও পড়ুন: 4000 টাকার বেশি সস্তায় কিনুন Nothing এর সদ্য লঞ্চ হওয়া 32MP সেলফি ক্যামেরা স্মার্টফোন