2022 সালে একগুচ্ছ নতুন ফিচার লঞ্চ করে WhatsApp। এর মধ্যে একাধিক ফিচার বেশ উপকারী, আবার বেশ কিছু ফিচার তেমন নয়। তবে এই একগুচ্ছ নতুন ফিচারের মধ্যে অন্যতম আকর্ষণীয় ফিচার হল Online Status Hide করার সুবিধা। এখন আপনি চাইলে আপনার অনলাইন স্ট্যাটাস হাইড করতে পারবেন। অর্থাৎ আপনি যাঁদের জানাতে চান না যে আপনি অন আছেন তাঁরা জানবে না আপনি অনলাইন স্ট্যাটাসের কথা।
WhatsApp -এর এই নতুন ফিচার iOS এবং অ্যান্ড্রয়েড দুই ধরনের ফোন ব্যবহারকারীরাই এই ফিচারের সুবিধা পেয়ে যাবেন। এই ফিচারের সাহায্যে আপনি যাঁদের থেকে অনলাইন স্ট্যাটাস লুকাতে চান তাঁদের থেকে সেটা আড়াল করতে পারবেন। অর্থাৎ এখন অফিসের কাজের মাঝে হোক বা কলেজে ক্লাসের মাঝে নিশ্চিন্তে WhatsApp ব্যবহার করা যাবে। জানতে পারবে না কেউই।
তবে এখানে আপনি চারটি অপশন পাবেন। এই চারটি অপশন হল এভরিওয়ান, মাই কনট্যাক্ট, নোবডি এবং মাই কনট্যাক্ট একসেপ্ট। এর মধ্যে এভরিওয়ান মানে সবাই আপনার অনলাইন স্ট্যাটাস দেখতে পাবেন। মাই কনট্যাক্ট মানে আপনার ফোনে যাঁদের নম্বর সেভ করা আছে তাঁরা সবাই দেখতে পাবেন। অন্যদিকে নোবডি মানে কেউ দেখতে পাবে না। আর মাই কনট্যাক্ট একসেপ্ট মানে আপনার কনট্যাক্ট লিস্টে থাকা সবাই দেখতে পারবেন আপনার অনলাইন স্ট্যাটাস কেবল যাঁদের হাইড করে রাখবেন তাঁরাই দেখতে পাবেন না।
এই ফিচারটি ব্যবহারকারীদের প্রাইভেসি বজায় রাখতে সাহায্য করবে। আপনি কারও মেসেজ ইগনোর করতে চাইলে এটার সাহায্যে সেটা সহজেই করতে পারবেন। কেউ জানতে পারবেন না যে আপনি অন আছেন। বা আপনি যাঁদের জানাতে চান তাঁরাই কেবল জানবে।
এবার ব্যবহারকারীদের প্রাইভেসি বজায় রাখার জন্য একাধিক ফিচার এনেছে WhatsApp। এগুলোর সাহায্যে নিশ্চুপে গ্রুপ ছেড়ে বেরিয়ে যাওয়া যাবে। কেউ জানবে না একা অ্যাডমিন ছাড়া। ভিউ ওয়ান্স মেসেজের স্ক্রিনশট নেওয়া যাবে না। এছাড়া এই অ্যাপে কমিউনিটি, অবতার, ইমোজি রিঅ্যাকশনের, মতো একাধিক দারুন সব ফিচার এসেছে।