Google Photos Web Update: গুগল ফটোজ ওয়েবে হাজির অত্যাধুনিক এডিটিং ফিচার, One সাবস্ক্রাইবাররা পাবেন কী কী সুবিধা?

HIGHLIGHTS

Google Photos -এ ছবি এডিট করা এখন আরও মজাদার

নতুন এডিটিং ফিচার পেলেন One সাবস্ক্রাইবাররা

পোট্রেট লাইট, পোট্রেট ব্লার, ইত্যাদি ফিচার যোগ হল এখানে

Google Photos Web Update: গুগল ফটোজ ওয়েবে হাজির অত্যাধুনিক এডিটিং ফিচার, One সাবস্ক্রাইবাররা পাবেন কী কী সুবিধা?

Google One যে কেবল Google Cloud -এর সাবস্ক্রাইবড ভার্সন তেমন কিন্তু নয়। এখানে কিন্তু আপনি একাধিক ফটো এডিট করার অপশন পেয়ে যাবেন। এর মধ্যে পাবেন HDR, পোট্রেট লাইট, আকাশের ছবি এডিট করার সুযোগ।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আগে এই ফিচার খালি মোবাইল অ্যাপে ছিল। এখন এটা ওয়েবে উপলব্ধ হল। Google -এর তরফে টুইটারে এই কথা ঘোষণা করা হয়েছে। 

Google One -এর যাঁরা সাবস্ক্রাইবার তাঁরা এখন Google Photos ওয়েবে একাধিক নতুন টুল পাবেন ছবি এডিট করার জন্য। এর মধ্যে আছে পোট্রেট লাইট, পোট্রেট ব্লার, কালার পপ, HDR -এর সুবিধা। এছাড়াও ডেস্কটপে Google Photos খুললে আরও একাধিক সুবিধা পাবেন ব্যবহারকারীরা। এই নতুন সমস্ত ফিচার ওয়েব ব্রাউজারে যুক্ত হল। 

আপনি যদি Google One -এর সাবস্ক্রাইবার হন তাহলে আপনি এখন ওয়েবে photos. google.com খুললে কী কী সুবিধা পাবেন দেখুন। 

আরও পড়ুন: আগামী মাসে এই দিন লঞ্চ হবে Nothing Phone 2, ওয়ানপ্লাস কে টেক্কা দেবে ফোনের দুর্দান্ত ফিচার

পোট্রেট লাইট: এটার সাহায্যে লাইটের সোর্স নিয়ন্ত্রণ করা যাবে। 

পোট্রেট ব্লার: ব্যাকগ্রাউন্ড ব্লার করে দেওয়া যাবে যে কোনও ছবির এই ফিচারের সাহায্যে। এমনকি নন পোট্রেট ছবির রূপ বদলে দেওয়া যাবে এই ফিচারের সাহায্যে। 

কালার পপ: এই ফিচারের সাহায্যে ফ্রন্টের কালার ঠিক রেখে ব্যাক গ্রাউন্ডের কালার ফেড করে দেওয়া যাবে। 

google photos web update

HDR: এটা দিয়ে ছবির ব্রাইটনেস এবং কনট্রাস্ট লেভেল বাড়ানো কমানো যাবে। 

স্কাই: আকাশের ছবি তুললে সেটার নানা রূপ বদলানো যাবে। এখানে একাধিক কালার স্কিম পাওয়া যাবে। 

আরও পড়ুন: Apple Days Sale চালু, বাম্পার ছাড় iPhone 14, iPhone 14 Pro, সহ একাধিক ফোনে, দেখুন ডিল

এর আগে Google Pixel -এর এক্সক্লুসিভ ফিচার আছে ম্যাজিক ইরেজার সেটা Google One সাবস্ক্রাইবারদের জন্য উপলব্ধ করা হয় মোবাইলের জন্য। এটা অ্যান্ড্রয়েড এবং IOS দুটোর জন্য আনা হয়েছিল। 

Google One -এর বেসিক টায়ারে 100 GB ক্লাউড স্টোরেজ পাওয়া যায়। এটার সঙ্গেই এই নতুন ফিচার পাওয়া যাবে। এটির দাম 65 টাকা প্রতি মাস দিয়ে শুরু হচ্ছে। এটার পরের প্ল্যানের দাম 130 টাকা।

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile