ফেসবুকে অভ্যস্ত মানুষদের জন্য এবার ফেসবুক নিয়ে আসল নতুন অ্যাপ৷ যা দিয়ে ফেসবুক ব্যবহার করা যাবে টিভিতেও! এই অ্যাপ স্যামসাং স্মার্ট টিভি মধ্যে সবচেয় প্রথমে ব্যবহার করা যাবে.
আরও দেখুন : সাওমি রেডমি 3S ও 3S প্রাইম আমেজানে আগামী শুক্রবার বিক্রয়ের জন্য হবে উপলব্ধ
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক৷ ফেসবুকের তরফ থেকে জানানো হয়েছে, রোজ ফেসবুকে বহু ভিডিও আপলোড হয়৷ কিন্তু অনেক সময়ই তা টাইমলাইন থেকে উধাও হয়ে যায়৷ আবার অনেক সময় ছোটোস্ক্রিনের জন্য ঠিকভাবে ভিডিও দেখা যায় না৷ ফেসবুকের নতুন অ্যাপের সাহায্যে আপনার টাইমলাইনে থাকা সমস্ত ভিডিওই খুব সহজে দেখা যাবে৷
তবে টিভিতে ফেসবুকের ভিডিও দেখার জন্য, আপনার কাছে থাকতে হবে অ্যাপেলের স্মার্ট টিভি বা স্যামসঙের স্মার্ট টিভি৷ আপাতত এই দুই টিভি কোম্পানির সঙ্গেই গাঁটছড়া বেঁধেছে ফেসবুক৷ এমনকী, এই অ্যাপের সাহায্যে লাইভ টিভিও রেকর্ড করতে পারবেন৷
আরও দেখুন : স্যামসাং গিয়ার S3 ফ্রন্টিয়ার Tizen অপারেটিং সিস্টেম বিদ্যমান রয়েছে..
আরও দেখুন : আজ থেকে শুরু হল "জিও প্রাইম" এর মেম্বারশিপ, কী সুবিধা মিলবে এই মেম্বারশিপের বদলে?