ভুল মোবাইল নম্বরে Recharge করে ফেলেছেন? Jio, Airtel এবং Vi থেকে টাকা ফেরত পেতে কী করতে হবে জেনে নিন এখানে

ভুল মোবাইল নম্বরে Recharge করে ফেলেছেন? Jio, Airtel এবং Vi থেকে টাকা ফেরত পেতে কী করতে হবে জেনে নিন এখানে

মোবাইল রিচার্জ করতে গিয়ে অনেক সময় তাড়াহুড়োয় ভুল নম্বরে Recharge হয়ে যায় বা ভুল প্ল্যান সেলেক্ট হয়ে যায়। বিশেষ করে UPI বা রিচার্জ অ্যাপ ব্যবহার করার সময় এই ধরনের ভুল প্রায়ই ঘটে। একবার রিচার্জ হয়ে গেলে অনেকেই ভাবেন, আর কিছু করার নেই। তবে সবসময় বিষয়টি এমন নয়। Jio, Airtel এবং Vi (Vodafone Idea)-র ক্ষেত্রে কিছু নির্দিষ্ট উপায়ে দ্রুত পদক্ষেপ নিলে সমাধান পাওয়া যেতে পারে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ভুল Recharge হলে প্রথমে কী করবেন?

যদি ভুল নম্বরে রিচার্জ হয়ে যায়, তাহলে সবার আগে আতঙ্কিত না হয়ে রিচার্জের ট্রানজ্যাকশন আইডি, নম্বর এবং সময় নোট করে রাখুন। কারণ কাস্টমার কেয়ার-এ অভিযোগ জানানোর সময় এই তথ্য লাগবে। যত দ্রুত অভিযোগ করবেন, সমাধানের সম্ভাবনা তত বেশি।

আরও পড়ুন: এবার 3 মাস পর্যন্ত লাগবে না কোনো রিচার্জ, Jio এর 84 দিনের সস্তা রিচার্জ প্ল্যান

Jio-তে ভুল রিচার্জ হলে

জিও-র ক্ষেত্রে MyJio অ্যাপ বা কাস্টমার কেয়ার নম্বর 198-এ যোগাযোগ করা যায়। এছাড়া JioCare-এ চ্যাটের মাধ্যমেও অভিযোগ জানানো সম্ভব। ভুল রিচার্জের অভিযোগ আপনি 3 ঘন্টার মধ্যে করতে হবে। এছাড়া আপনি যদি ইন্টারনেশনাল রোমিং বা ISD প্ল্যান কোনো ভুল নম্বরে রিচার্জ করেছেন তবে আপনাকে 2 ঘন্টার মধ্যে ক্যান্সেল করার রিকওয়েস্ট পাঠাতে হবে। যদি ক্যান্সেল এর বিকল্প দেখা না যায় তবে 30 মিনিট পর্যন্ত এটি আসতে পারে। অ্যাপকে রিফ্রেশ করে নিন, যদি দেখা না যায়। এছাড়া আপনি জিও ডট কম সাইটে লগইন করতে হবে। তবে বলে দি যে এই সময় সীমা 3 ঘন্টার মধ্যে করতে হবে।

Airtel-এ ভুল রিচার্জ হলে

এয়ারটেল গ্রাহকরা AirtelThanks অ্যাপ থেকে ‘Help’ সেকশনে গিয়ে অভিযোগ জানাতে পারেন। এছাড়া 121 নম্বরে কাস্টমার কেয়ারে ফোন করে বিষয়টি জানানো যায়। ভুল নম্বরে রিচার্জ হলে অনেক সময় সংশ্লিষ্ট নম্বরের মালিকের সঙ্গে কথা বলে সমাধানের পরামর্শও দেওয়া হয়।

আরও পড়ুন: ভারতে 21 মে লঞ্চ হবে Oppo Find X9s এবং Oppo Find X9 Ultra স্মার্টফোন, থাকবে 200MP ক্যামেরা এবং 7050mAh ব্যাটারি

Vi-তে ভুল রিচার্জ হলে

Vodafone Idea গ্রাহকরা Vi অ্যাপ বা 199 নম্বরে কাস্টমার কেয়ারে ফোন করে অভিযোগ করতে পারেন। রিচার্জ সফল হওয়ার পর তা সরাসরি বাতিল করা সাধারণত সম্ভব নয়, তবে ভুল ট্রানজ্যাকশনের ক্ষেত্রে অভিযোগ রেজিস্টার করা যায়।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile