Digit.in
  • নিউজ
  • ফিচার স্টোরি
  • কিংকর্তব্য
  • ভিজ্যুয়াল স্টোরিজ
  • English
  • Hindi
  • Tamil
  • Kannada
  • Telugu
  • Malayalam
  • Bangla
  • Marathi
Login / Register is disabled Login
Home » How To » General » Smartphone Security tips: মোবাইল নম্বর বদলে ফেলেছেন? আপনার ডিজিটাল নিরাপত্তার চাবিকাঠি অন্য কারোর হাতে চলে যাচ্ছে না তো?

Smartphone Security tips: মোবাইল নম্বর বদলে ফেলেছেন? আপনার ডিজিটাল নিরাপত্তার চাবিকাঠি অন্য কারোর হাতে চলে যাচ্ছে না তো?

By Joyeeta Bhattacharya | Updated on 24-Jun-2026
Add DIGIT as a preferred source
Follow Us on Google News Follow Us
Smartphone Security tips: মোবাইল নম্বর বদলে ফেলেছেন? আপনার ডিজিটাল নিরাপত্তার চাবিকাঠি অন্য কারোর হাতে চলে যাচ্ছে না তো?
Joyeeta Bhattacharya Joyeeta Bhattacharya
24-Jun-2026

Smartphone Security tips: আজকাল মোবাইল নম্বর পরিবর্তন করা খুবই সাধারণ একটি বিষয়। ভালো কোনো প্ল্যানের জন্য মানুষ নতুন সিম নিতে পারেন, ফোন হারিয়ে যাওয়ার পর নতুন নম্বর ব্যবহার শুরু করতে পারেন অথবা কেবল পুরনো নম্বরটি ব্যবহার বন্ধ করে দিতে পারেন। তবে আপনি কি কখনও ভেবে দেখেছেন যে, যে নম্বরটি আপনি ব্যবহার করা বন্ধ করে দিয়েছেন, সেটি মাত্র কয়েক মাসের মধ্যেই অন্য কাউকে দিয়ে দেওয়া যেতে পারে? যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ইমেল, ইউপিআই (UPI) বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো এখনও সেই পুরনো নম্বরের সাথে যুক্ত থাকে, তবে তা আপনার ডিজিটাল নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Smartphone Security tips: আপনার পুরনো নম্বরটি অন্য কেউ পেলে কী হতে পারে?

টেলিকম কোম্পানিরা বন্ধ হয়ে যাওয়া নম্বর চিরকাল নিষ্ক্রিয় অবস্থায় রাখে না। একটি নির্দিষ্ট সময় পর, সেই একই নম্বর নতুন কোনো গ্রাহককে দিয়ে দেওয়া হয়। সমস্যাটি তখনই তৈরি হয় যখন ইউজাররা তাদের গুরুত্বপূর্ণ অনলাইন অ্যাকাউন্টগুলোতে নম্বরটি আপডেট করতে ভুলে যান।

আরও পড়ুন: 4 জুলাই থেকে শুরু হচ্ছে Flipkart সেলে, অর্ধেক দামে মিলবে Motorola, Realme সহ একাধিক স্মার্টফোন

এমন পরিস্থিতিতে, নম্বরে আসা ওটিপি (OTP), পাসওয়ার্ড রিসেট লিঙ্ক বা অন্যান্য গুরুত্বপূর্ণ মেসেজ নম্বরের পেয়ে যেতে পারেন। এর ফলে অন্য কেউ আপনার বিভিন্ন অনলাইন অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতে পারে।

টু-ফ্যাক্টর অথেন্টিকেশনও একটি দুর্বল দিক হয়ে উঠতে পারে

বর্তমানে বাড়তি নিরাপত্তার জন্য অধিকাংশ মানুষ টু-ফ্যাক্টর অথেন্টিকেশন (2FA) ব্যবহার করেন। এই প্রক্রিয়ায় লগ-ইন করার সময় মোবাইল নম্বরে একটি কোড পাঠানো হয়। কিন্তু যদি সেই নম্বরটি আর আপনার কাছে না থাকে এবং সেটি অন্য কাউকে দিয়ে দেওয়া হয়, তবে সেই কোডটি আপনার ফোনের পরিবর্তে তাদের ফোনে চলে যেতে পারে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এ কারণেই শুধুমাত্র এসএমএস-ভিত্তিক নিরাপত্তার ওপর নির্ভর করাটা আগের মতো আর নিরাপদ বলে মনে করা হয় না।

অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঝুঁকি

প্রতি বছর বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মোবাইল নম্বর ইন-এক্টিভ করা হয় এবং পরবর্তীতে সেগুলো আবার অন্য কাউকে দেওয়া হয়। ফলে, এই পুরনো নম্বরগুলোর সাথে যুক্ত অ্যাকাউন্টগুলো সাইবার অপরাধীদের জন্য সহজ লক্ষ্যবস্তু হয়ে উঠতে পারে।

এখন আপনার করণীয় কী?

নম্বর পরিবর্তনের পর দেরি না করে এই কাজগুলো অবশ্যই করবেন:

  1. সব জায়গায় আপডেট করুন: প্রথমেই আপনার ব্যাংক অ্যাকাউন্ট, ইউপিআই (UPI), ইমেল, সোশ্যাল মিডিয়া (ফেসবুক, ইনস্টাগ্রাম) এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অ্যাপে ঢুকে পুরনো নম্বরটি মুছে নতুন নম্বরটি আপডেট করে দিন।
  2. পুরনো নম্বরটি মুছে ফেলুন: শুধু নতুন নম্বর যোগ করা যথেষ্ট নয়। খেয়াল করবেন যেন পুরনো নম্বরটি কোথাও ‘লিঙ্কড’ না থাকে। অ্যাকাউন্টের সেটিংস থেকে পুরনো নম্বরটি সম্পূর্ণ রিমুভ করে দিন।
  3. অথেন্টিকেটর অ্যাপ (Authenticator App) ব্যবহার করুন: সাইবার বিশেষজ্ঞরা এখন এসএমএস-এর ওপর নির্ভর না করে অথেন্টিকেটর অ্যাপ (যেমন- Google Authenticator বা Microsoft Authenticator) ব্যবহারের পরামর্শ দেন। এগুলো আপনার ফোনের নম্বরের ওপর নির্ভর করে না, তাই নম্বর পাল্টালেও নিরাপত্তার কোনো সমস্যা হয় না।
  4. রিকভারি অপশন চেক করুন: অনেক সময় অ্যাকাউন্টের ‘রিকভারি’ অপশনে পুরনো নম্বর বা পুরনো ইমেল দেওয়া থাকে। সেটিংস চেক করে দেখুন সেখানে আপনার নতুন ও বর্তমান তথ্য দেওয়া আছে কি না।

আরও পড়ুন: পুরো 50 শতাংশ ছাড়ে বাড়ি নিয়ে আসুন 65 ইঞ্চির Smart TV, সিনেমা হল ও ফেল এই টিভির আগে

আপনার ব্যক্তিগত তথ্য, টাকা-পয়সা এবং সোশ্যাল মিডিয়া প্রোফাইল-সবই এখন আপনার মোবাইলের সঙ্গে জড়িয়ে আছে। তাই সামান্য একটু অবহেলা বড় ধরনের বিপত্তি ডেকে আনতে পারে। আপনি যদি অতীতে কখনও নম্বর পরিবর্তন করে থাকেন, তবে আজই একবার সময় নিয়ে সব অ্যাকাউন্ট চেক করে নিন। নিজের ডিজিটাল নিরাপত্তার দায়িত্ব নিজেকেই নিতে হবে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Latest Article
Moto G Max vs Vivo T5x 5G vs OnePlus Nord CE6 Lite: ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা, ব্যাটারি সহ দামের তুলনা Moto G Max vs Vivo T5x 5G vs OnePlus Nord CE6 Lite: ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা, ব্যাটারি সহ দামের তুলনা
Jio vs Vodafone Idea: 200 টাকার প্ল্যানে জিও নাকি ভি কে দিচ্ছে বেশি সুবিধা, থাকছে OTT সাপোর্ট এবং ডেটা Jio vs Vodafone Idea: 200 টাকার প্ল্যানে জিও নাকি ভি কে দিচ্ছে বেশি সুবিধা, থাকছে OTT সাপোর্ট এবং ডেটা
Waterproof 5G Smartphones: জল এবং ধুল থেকে চিন্তা ফ্রি, জলে ভিজলে বা পড়লেও খারাপ হবে না স্মার্টফোন Waterproof 5G Smartphones: জল এবং ধুল থেকে চিন্তা ফ্রি, জলে ভিজলে বা পড়লেও খারাপ হবে না স্মার্টফোন
Poco M8 Power vs Vivo T5x 5G vs OnePlus Nord CE6 Lite: ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা, ব্যাটারি সহ দামের তুলনা Poco M8 Power vs Vivo T5x 5G vs OnePlus Nord CE6 Lite: ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা, ব্যাটারি সহ দামের তুলনা
Jio, Airtel এর পর এবার BSNL বাড়াল রিচার্জ প্ল্যানের দাম? বদলে দিল এই প্ল্যানের সুবিধা Jio, Airtel এর পর এবার BSNL বাড়াল রিচার্জ প্ল্যানের দাম? বদলে দিল এই প্ল্যানের সুবিধা
Most Searched Mobile Phones
  • Best Phones Under 10000
  • Best Phones Under 20000
  • Best Phones Under 30000
  • Upcoming Phones in 2026
  • Latest Mobile Phones
Latest Phones
  • Samsung Galaxy Z Fold 8
  • Samsung Galaxy Z Flip 8
  • Samsung Galaxy Z Fold 8 Ultra
  • Redmi Turbo 5
  • Motorola Razr Fold
Mobile Recharge Plans
  • Airtel Recharge Plans
  • BSNL Recharge Plans
  • Reliance JIO Recharge Plans
  • VI Recharge Plans
Bangla Tech News
  • জিও, এয়ারটেল এবং ভোডাফোনের সেরা আনলিমিটেড ৫জি প্ল্যান
  • বাজেট দামে OnePlus Nord CE 5 থেকে iQOO Z10 5G পর্যন্ত, এই 5 ফোন হবে সেরা চয়েজ
  • 20 হাজার টাকা দামে দুটি নতুন স্মার্টফোন, কোনটি হবে সেরা চয়েজ
  • icon
  • icon
  • icon
  • icon
SUBSCRIBE Subscribe for the industry's biggest tech news
Enter your email to get notified about our new solutions
By submitting your email, you agree to our
Terms and Privacy Notice.
CONNECT WITH US
  • icon Times Center, FC-6, 1st Floor, Sector 16A, Film City, Noida - 201301
  • icon (+91-120-6776999)
    (1800 121 0005)
  • icon Suggestion: editor@digit.in
    Business: business@digit.in
    Website: sales@digit.in
© 2026 Digit.in, All rights reserved
  • icon
  • icon
  • icon
  • icon
icon
  • About Us
  • Contact Us
  • Advertise with us
  • Regulatory
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Disclaimer
© 2026 Digit.in, All rights reserved
Digit.in
Logo
Digit.in
Logo