TV Remote কাজ করছে না বা খুঁজে পাচ্ছেন না, আপনার Android ফোন দিয়েই চলবে টিভি, জানুন কীভাবে

TV Remote কাজ করছে না বা খুঁজে পাচ্ছেন না, আপনার Android ফোন দিয়েই চলবে টিভি, জানুন কীভাবে

আপনি যদি আপনার টিভির রিমোট (TV Remote) হারিয়ে ফেলেছেন বা রিমোট কাজ করছে না, ভাবছেন নতুন টিভি রিমোট কিনতে হবে। তবে বলে দি যে কোনো খরচ ছাড়াই আপনার পুরনো Android Phone বা ট্যাবলেট টিভি রিমোটের কাজ করবে। তবে এই সুবিধার জন্য আপনার টিভি মোবাইল দিয়ে কন্ট্রোল করা যায় কিনা এটি নিশ্চিত করতে হবে। বেশিরভাগ স্মার্ট টিভি অ্যাপ দিয়ে কন্ট্রোল করা যায়। তবে টিভি এবং ফোন দুটি একই WiFi নেটওয়ার্কে কানেক্ট থাকতে হবে। আসুন এই বিষয় বিস্তারিত জেনে নেওয়া যাক।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

1. Google TV App ব্যবহার করে TV Remote হিসেবে কাজ করা যাবে (Smart TV জন্য)

আপনার যদি অ্যান্ড্রয়েড টিভি বা গুগল টিভি থাকে, তবে এই স্টেপগুলি ফলো করে ফোন দিয়ে টিভি চালানো খুব সহজ হবে।

  • সবার প্রথমে গুগল প্লে স্টোর থেকে গুগল টিভি অ্যাপ ইনস্টল করে নিন।
  • মনে রাখবেন যে আপনার ফোন এবং টিভি একই ওয়াই-ফাই নেটওয়ার্কে কানেক্ট থাকতে হবে।
  • এবার গুগল টিভি অ্যাপটি ওপেন করে ডানদিকের কোণায় TV Remote আইকনে ট্যাপ করুন।
  • এখানে স্ক্রিনে আপনার টিভি নাম দেখালে, সেটি সেলেক্ট করতে হবে।
  • টিভির স্ক্রিনে একটি কোড আসবে, সেটি ফোনে দিয়ে দুটি ডিভাইস Pair করে নিন।

2. ফোনের নিজস্ব IR Blaster ব্যবহার করে (সাধারণ টিভির কন্ট্রোল করা যাবে

যেসব ফোনে ইনফ্রারেড বা আইআর ব্লাস্টার সেন্সর আছে, সেগুলোর সাহায্যে যেকোনো সাধারণ টিভিও কন্ট্রোল করা সম্ভব।

  • আপনার টিভি যদি স্মার্ট টিভি না হয় এবং ফোনে আইআর ব্লাস্টার থাকে, যেমন Xiaomi, Redmi বা Poco ফোন।
  • এই ক্ষেত্রে, আপনার ফোনে থাকা কোম্পানির নিজস্ব অ্যাপ যেমন Mi Remote বা IR Remote অ্যাপটি খুলতে হবে।
  • এখানে Add Remote অপশনে গিয়ে টিভি সেলেক্ট করুন।
  • আপনার টিভির ব্র্যান্ডের নাম (যেমন Samsung, Sony, Xiaomi) বেছে নিন।
  • এবার আপনার ফোনের স্ক্রিনে রিমোটে দেওয়া অপশনগুলি বেছে নিয়ে, দেখতে পারেন যে কাজ করছে কিনা।

3. কোম্পানির নিজস্ব অ্যাপ ব্যবহার করে

অনেক টিভি ব্র্যান্ডের নিজস্ব রিমোট অ্যাপ থাকে (যেমন LG ThinQ, Samsung SmartThings, Fire TV অ্যাপ)। প্লে স্টোর থেকে আপনার টিভির ব্র্যান্ডের অফিসিয়াল অ্যাপটি ডাউনলোড করে রিমোট হিসেবে ব্যবহার করতে পারেন।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile