Digital Census 2027: বাড়ি বসে অনলাইনে ভরে দিন নিজের জনগণনা ফর্ম, দেশজুড়ে শুরু প্রক্রিয়া, জানুন সমস্ত পদ্বতি

Self Enumeration Process Online: দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল বহুল প্রতীক্ষিত ডিজিটাল সেন্সাস (Digital Census 2027) বা ডিজিটাল আদমশুমারি প্রক্রিয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই ট্যাবে ডিজিটাল ফর্ম পূরণ করে এই কার্যক্রমের সূচনা করেন। এই প্রথমবার ভারতের প্রতিটি নাগরিকের কাছে সুযোগ থাকছে নিজের তথ্য নিজেই অনলাইনে আপলোড করার। এই পুরো প্রক্রিয়াটি প্রায় সম্পূর্ণভাবেই ডিজিটাল হতে চলেছে, যার ফলে ঘরে বসেই অত্যন্ত স্বাচ্ছন্দ্যে আপনার পরিবারের যাবতীয় তথ্য শেয়ার করা এখন আগের চেয়ে অনেক বেশি সহজ হয়ে উঠেছে। আপনি স্মার্টফোন ব্যবহার করুন কিংবা ল্যাপটপ এই অনলাইন ব্যবস্থাটি এমনভাবে সাজানো হয়েছে, যাতে এটি দ্রুত এবং সম্পূর্ণ নিরাপদ হয়। এই নির্দেশিকায় আমি ধাপে ধাপে সেই সহজ প্রক্রিয়াটি আপনাদের সামনে তুলে ধরব, যার মাধ্যমে আপনি অনলাইনে নিজেই নিজের আদমশুমারির তথ্য (Self Enumerate) ভরতে পারবেন।

Census 2027 form or Self Enumerate online: নিজের তথ্য জনগণনা ফর্মে কীভাবে দেবেন? দেখে নিন স্টেপগুলি

প্রথমেই বলে দি যে সেলফ এনুমেরেশন (Self Enumerate) নিজে দেওয়ার আগেই দেখে নিন যে আপনার রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে এই প্রক্রিয়াটি শুরু হয়েছে কি না। বিভিন্ন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে এই প্রক্রিয়াটি কখন শুরু হবে, তার একটি তালিকা নিচে দেওয়া হলো:

Region / State(s)Dates
Andaman and Nicobar Islands, Goa, Karnataka, Lakshadweep, Mizoram, Odisha, Sikkim, Delhi (NDMC & Cantt. Board)April 1 to April 15
Gujarat, Dadra and Nagar Haveli, Daman and DiuApril 5 to April 19
UttarakhandApril 10 to April 24
Andhra Pradesh, Arunachal Pradesh, Chandigarh, Chhattisgarh, Haryana, Madhya PradeshApril 16 to April 20
BiharApril 17 to May 1
TelanganaApril 26 to May 10
PunjabApril 30 to May 14
Delhi (MCD), Maharashtra, Meghalaya, Rajasthan, JharkhandMay 1 to May 15
Uttar PradeshMay 7 to May 21
Jammu and Kashmir, Ladakh, PuducherryMay 17 to May 31
Himachal PradeshJune 1 to June 15
Kerala, NagalandJune 16 to June 30
Tamil Nadu, TripuraJuly 17 to July 31
AssamAugust 2 to August 16
ManipurAugust 17 to August 31
West BengalTo be announced

মনে রাখবেন যে প্রতিটি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে বাড়ি-বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হওয়ার ঠিক 15 দিন আগে এই সুবিধাটি চালু হবে।

আরও পড়ুন: 200MP ক্যামেরা সহ Vivo 5G স্মার্টফোন ভারতে লঞ্চ, রয়েছে 7000mAh ব্যাটারি এবং 12GB পর্যন্ত RAM

How to Self Enumerate for census online: এনুমেরেশন জন্য কীভাবে নিজে তথ্য দেবেন

নিজে থেকে সেনসাস বা জনগণনা ফর্ম অনলাইনে নিজে পূরণ করার আনুষ্ঠানিক পরিভাষা হলো Self-enumeration (স্বয়ং-গণনা)। এটি করার জন্য নিচের সহজ ধাপগুলো অনুসরণ করুন:

  1. একটি ওয়েব ব্রাউজার খুলুন এবং Self Enumeration Portal এ যেতে হবে।
  2. আপনার রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল (UT) নির্বাচন করুন এবং ক্যাপচা কোডটি দিতে হবে। এটি সম্পন্ন হলে Verify & Proceed বোতামে ক্লিক করুন।
  3. পরিবারের প্রধানের নাম, মোবাইল নম্বর এবং ইমেল ঠিকানা লিখুন।

নোট: ইমেল ঠিকানা দেওয়াটি অপশনাল।

  1. আপনার মোবাইলে পাঠানো OTP দিয়ে ভেরিফাই করুন।

নোট: আপনি যদি ইমেল ঠিকানা দিয়ে থাকেন, তবে ইমেলের মাধ্যমেও একটি OTP পাবেন।

  1. Verify & Proceed বোতামে ক্লিক করার পর পরবর্তী ধাপে এগিয়ে যেতে হবে।

আরও পড়ুন: Airtel এর সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, 50 টাকার কমে মিলবে ডেটা সহ JioHotstar সাবস্ক্রিপশন

  1. আপনার পছন্দের ভাষা নির্বাচন করুন।

নোট: আপনি ইংরেজি অথবা সাইটে দেওয়া 15টি ভারতীয় ভাষার যেকোনো একটি বেছে নিতে পারেন।

  1. এনুমেরেশন ফর্মটি ভরে সাবমিট করে দিন।
  2. এখন আপনি SMS এবং ইমেলের (যদি দিয়ে থাকেন) মাধ্যমে একটি 11-সংখ্যার ‘Self Enumeration ID’ পাবেন।

নোট: এই ‘Self Enumeration ID’-টি ‘H’ অক্ষর দিয়ে শুরু হবে।

  1. এই ID-টি সেভ করে রাখুন এবং ফাইনাল ভেরিফিকেশনের সময় এটি জনগণনা আধিকারিক আপনার বাড়িতে আসবেন, তখন তাঁকে এটি দিতে হবে।
Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :