Jio Airtel Vodafone idea Vi may increase mobile recharge plan price
Reliance Jio, Airtel এবং Vodafone Idea দেশের তিনটি বড় টেলিকম কোম্পানি। এই তিনটি কোম্পানির কাছে 299 টাকার একটি প্রিপেইড প্ল্যান অফার করে। এই প্ল্যানটি সেই গ্রাহকদের কাজে আসতে পারে যার কম বাজেটে কম ভ্যালিডিটির রিচার্জ খুঁজছেন। আসুন জেনে নেওয়া যাক জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া একই দামের প্রিপেইড প্ল্যানে কী সুবিধা দিচ্ছে।
জিওর ২৯৯ টাকার প্ল্যানে প্রতিদিন 2GB ডেটা, আনলিমিটেড ভয়েস কল অফার করা হয়ে। এছাড়া থাকছে প্রতিদিন 100 SMS সুবিধা। এই এই প্ল্যানে গ্রাহকরা 28 দিনের ভ্যালিডিটি পাবেন। শুধু তাই নয়, পুরো ভ্যালিডিটিতে গ্রাহকরা JioTV, JioCinema এবং JioCloud-এ বিনামূল্যে অ্যাক্সেস থাকছে। জিওর এই প্ল্যানে আনলিমিটেড 5G ডেটাও দেওয়া হয়।
আরও পড়ুন: Airtel 84 days Plans: ৮৪ দিনের ভ্যালিডিটি সহ এয়ারেটেল এর দুর্দান্ত রিচার্জ প্ল্যান, দেখে নিন লিস্ট
একই দামের প্ল্যান এয়ারটেলও তাদের গ্রাহকদের অফার করে। এতে আনলিমিটেড কলিং, প্রতিদিন 100 SMS সুবিধা থাকছে। ডেটার ক্ষেত্রে কোম্পানি প্রতিদিন 1.5 জিবি ডেটা অফার করছে। এই প্ল্যানেরও ভ্যালিডিটি 28 দিনের। কোম্পানি এতে Unlimited 5G ডেটা দিচ্ছে। এছাড়া গ্রাহকরা পাবেন অ্যাপোলো 24|7 সার্কেল, ফ্রি হ্যালোটিউনস এবং উইঙ্ক মিউজিক সুবিধা।
শেষে, ভোডাফোন আইডিয়ার 299 টাকার প্ল্যানে গ্রাহকদের একই সুবিধা দেয়। গ্রাহকরা এতে আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন 100টি SMS এবং প্রতিদিন 1.5 জিবি ডেটা পাবেন। এই প্ল্যানে সাথে পাওয়া অতিরিক্ত সুবিধার মধ্যে Binge All Night রয়েছে। এতে গ্রাহকরা প্রতিদিন রাত 12 থেকে সকাল 6টা পর্যন্ত যত খুশি ডেটা ব্যবহার করতে পারেন। এছাড়া উইকএন্ড ডেটা রোলওভার, ডেটা ডিলাইটস এর মতো সুবিধা থাকছে। গ্রাহকরা যদি Vi মোবাইল অ্যাপের মাধ্যমে এই প্ল্যান রিচার্জ করেন, তবে 5GB বোনাস ডেটার অ্যাক্সেসও পাবেন।