Redmi 14C 5G vs Realme C63 5G Price under Rs 10000 which phone is best
Redmi 14C 5G এবং Realme C63 5G দুটি স্মার্টফোন বাজেটে প্রাইসে 5G কানেক্টিভিটি অফার করে। দুটি স্মার্টফোনে দুর্দান্ত ফিচার দেওয়া হয়েছে। তবে দুটি স্মার্টফোনের মধ্যে কোনো একটি কিনতে হলে কোনটি ভাল বিকল্প হবে। এখানে রেডমি 14সি এবং রিয়েলমি সি63 5জি ফোনের ফুল স্পেসিফিকেশন এবং দাম এর তুলনা করে দেখবো কোন ফোনটি সেরা?
ডিসপ্লে
রেডমি 14সি 5জি ফোনে 6.88-ইঞ্চির IPS LCD ডিসপ্লে রয়েছে, এটি 120Hz রিফ্রেশ রেট দেওয়া। এতে ধুল এবং জল থেকে সুরক্ষিত রাখতে রেসিস্টেন্ট ফিচারও পাওয়া যাবে। পাশাপাশি, রিয়েলমি সি63 5জি ফোনে 6.67-ইঞ্চির ডিসপ্লে পাওয়া যাবে। এতে 625 নিটস পিক ব্রাইটনেস দেওয়া। দুটি ফোনে HD প্লাস রেজোলিউশন দেওয়া হয়েছে।
প্রসেসর
পারফরম্যান্সের ক্ষেত্রে রেডমি 14সি 5জি ফোনটি Snapdragon 4 Gen 2 চিপসেটে কাজ করে। রিয়েলমি সি63 5জি ফোনে ডাইমেনসিটি 6300 চিপসেট দেওয়া।
ক্যামেরা
ফটোগ্রাফির ক্ষেত্রে রেডমি 14সি 5জি ফোনে 50MP মেইন ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনে 8MP সেলফি ক্যামেরা রয়েছে। তবে রিয়েলমি সি63 5জি ফোনে 32MP মেইন ক্যামেরা রয়েছে। এখানে, রেডমি ফোনটি রিয়েলমি থেকে এগিয়ে রয়েছে।
ব্যাটারি
পাওয়ার দিতে রেডমি 14সি 5জি ফোনটি 5160mAh এর ব্যাটারি অফার করে। সাথে এতে 18W ফাস্ট চার্জিং দেওয়া। পাশাপাশি, রিয়েলম সি63 5জি ফোনটি 5000mAh এর ব্যাটারি সহ আসে। এটি 15W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
দামের কথা বললে, রেডমি 14সি 5জি ফোনের দাম ভারতে 9999 টাকা থেকে শুরু হয়। এটি রিয়েলমি ফোনের তুলনায় কিছুটা সস্তা। পাশাপাশি, রিয়েলমি সি63 5জি ফোনের দাম 10,300 টাকা থেকে শুরু হয়।
হিসেব মতো রেডমি 14সি 5জি ফোনটি রিয়েলমি ফোনের তুলনায় ভ্যালু ফর মানি অফার করে। এতে 50MP মেইন ক্যামেরা এবং বড় 5000mAh ব্যাটারি অফার করা হয়।
আরও পড়ুন: 10,500 টাকা সস্তায় বিক্রি হচ্ছে Redmi Note 13 Pro+ 5G ফোন, জানুন কোথায় পাবেন