Flagship ফোন বলুন বা প্রিমিয়াম ফোন, এগুলো বললেই একটা কোম্পানির নাম প্রথমে মাথায় আসে, সেটা হল Apple। আর এটির ফোন, iPhone। হাতে iPhone থাকা মানেই আলাদা স্ট্যাটাস হয়ে যাওয়া যেন। অন্যদিকে কোয়ালিটির দিক দিয়ে কম যায় না OnePlus -এর ফোনও। OnePlus 10 Pro বলুন বা iPhone 13 Pro, দুটোই দেশীয় বাজারে হাই বাজেটের ফোন হিসেবেই খ্যাত। এখন আপনি যদি বেশি দাম দিয়ে ফোন কিনতে চান এই দুটোর কথা ভাবতে পারেন। সেক্ষেত্রে আগে দেখে নেওয়া প্রয়োজন যে কোন ফোন সেরা। কারণ দাম দিয়ে যখন কিনবেন সেরা ফোনটি বেছে নেওয়াই ভাল, নয় কি?
OnePlus 10 Pro ফোনটির 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম 66,999 টাকা। আর 12 GB RAM যুক্ত মডেলের দাম 71,999 টাকা। অন্যদিকে 1,19,900 টাকা থেকে শুরু হচ্ছে iPhone 13 Pro -এর দাম। এখানে আছে 6 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ। আর 1 TB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম হল 1,55,900 টাকা।
iPhone 13 Pro -তে আছে Apple -এর সিরামিক শিল্ড, সঙ্গে IP68 -এর প্রোটেকশন। অন্যদিকে OnePlus 10 Pro -তে আছে গোরিলা গ্লাস ভিকটাস। তবে এখানে কোনও IP রেটিং নেই। OnePlus 10 Pro -তে আছে ম্যাট ফিনিশ টেক্সচার সহ Emarald Forest।
OnePlus 10 Pro ফোনটিতে আছে 6.7 ইঞ্চির একটি কোয়াড HD+ AMOLED ডিসপ্লে। এখানে 120 Hz রিফ্রেশ রেট মিলবে। অন্যদিকে iPhone 13 Pro ফোনটিতে আছে 6.1 ইঞ্চির একটি সুপার রেটিনা XDR ডিসপ্লে। এখানে 120 Hz রিফ্রেশ রেট মিলবে।
OnePlus 10 Pro -তে গ্রাহকরা পাবেন 5000mAh ব্যাটারি। অন্যদিকে iPhone 13 Pro ফোনটিতে আছে 3095 mAh ব্যাটারি। এখানে 20W ফাস্ট চার্জিং এর সুবিধা আছে। এটি 30 মিনিটে 53% চার্জ করে নিতে পারে। অন্যদিকে OnePlus 10 Pro ফোনটিতে আছে 65W ফাস্ট চার্জিং -এর সুবিধা। এটি আধ ঘণ্টায় 93% চার্জ হয়ে যায়।
iPhone 13 Pro ফোনটিতে আছে ট্রিপল রিয়ার ক্যামেরা। তিনটি ক্যামেরাতেই আছে 12 মেগাপিক্সেলের সেন্সর। OnePlus 10 Pro ফোনটিতে আছে ট্রিপল রিয়ার ক্যামেরা। এখানে প্রাইমারি ক্যামেরায় আছে 48 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ 50 এবং 8 মেগাপিক্সেলের আরও দুটি ক্যামেরা। 32 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা আছে এখানে। অন্যদিকে iPhone 13 Pro -এর ফ্রন্ট ক্যামেরায় আছে 12মেগাপিক্সেল।