মিড রেঞ্জের বলা ভাল 25,000 টাকার মধ্যে যদি আপনি এখন কোনও ফোন কিনতে চান তাহলে Vivo এবং Oppo কোম্পানির এই দুটি ফোনকে দেখতে পারেন। কোন দুটি? Vivo V11 Pro এবং Oppo F9 Pro। এই দুটো ফোনেই গ্রাহকরা দারুন সব ফিচার পেয়ে যাবেন। আপনি যদি এই দুটো ফোনের মধ্যে কোনটা কিনবেন ভেবে হয়রান হয়ে যান তাহলে এই প্রতিবেদনে দেখে নিন সেরা কে আর কেন।
Vivo V11 Pro ফোনটিতে গ্রাহকরা পাবেন 6.41 ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে আছে সঙ্গে আছে 2340X1080 পিক্সেলের রেজোলিউশন। এখানে আছে 91.27% স্ক্রিন টু বডি রেশিও মিলবে। অন্যদিকে Oppo F9 Pro ফোনটিতে আছে 6.3 ইঞ্চির একটি Full HD+ ডিসপ্লে আছে যেখানে মিলবে 2280X1080 পিক্সেলের রেজোলিউশন। এখানে 90% স্ক্রিন টু বডি রেশিও মিলবে।
Qualcomm Snapdragon 660 প্রসেসরের সাহায্যে চলবে Vivo V11 Pro। 6 GB RAM এবং 256 GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ আছে এই ফোনে। সঙ্গে আছে অ্যান্ড্রয়েড Oreo 8.1 সফটওয়্যার। অন্যদিকে Oppo F9 Pro ফোনটিতে আছে MediaTek Helio P60 প্রসেসর সহ 6 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ। এটিও চলে অ্যান্ড্রয়েড Oreo 8.1 এর সাহায্যে। এই ফোনের স্টোরেজ 256 GB পর্যন্ত বাড়ানো যাবে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে।
Oppo F9 Pro ফোনটিতে আছে ডুয়াল রিয়ার ক্যামেরা, যেখানে প্রাইমারি ক্যামেরায় আছে 16 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ 2 মেগাপিক্সেলের একটি সেন্সর। অন্যদিকে 25 মেগাপিক্সেলের একটি সেন্সর যুক্ত ফ্রন্ট ক্যামেরা আছে। Vivo V11 Pro ফোনটিতে আছে ডুয়াল রিয়ার ক্যামেরা যেখানে মিলবে 12 মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেন্সর সহ 5 মেগাপিক্সেলের একটি সেন্সর। এখানে আছে 25 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা।
3400mAh ব্যাটারি আছে Vivo V11 Pro ফোনটিতে অন্যদিকে 3500mAh ব্যাটারি আছে Oppo F9 Pro -তে।
25,990 টাকায় মিলবে Vivo V11 Pro ফোনটি, অন্যদিকে Oppo F9 Pro কোনটির দাম হল 23,990 টাকা।