Realme Narzo 70 Pro 5G
20,000 টাকার বাজেটে নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তবে এটাই সুযোগ। Amazon Prime Day Sale -এ দুর্দান্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। 20 থেকে 21 জুলাই পর্যন্ত চলা এই সেলে 20 হাজার টাকার বাজেট স্মার্টফোনে দুর্দান্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। স্মার্টফোনে ডিসকাউন্টের পাশাপাশি ব্যাঙ্ক অফার পাওয়া যাবে। আসুন অ্যামাজন প্রাইম ডে সেলে পাওয়া স্মার্টফোন ডিল সম্পর্কে জেনে নেওয়া যাক।
ওয়ানপ্লাস নর্ড সিই4 লাইট 5G ফোনের 8GB RAM/128GB স্টোরেজ মডেলটি অ্যামাজনে 19,999 টাকায় লিস্ট করা। কুপন অফারের মাধ্যমে 1000 টাকা আরও কম হতে পারে। ব্যাঙ্ক অফারের আওতায় SBI ক্রেডিট কার্ড পেমেন্টে 1000 টাকার ইনস্ট্যান্ট পাওয়া যাবে। যার পরে ফোনের দাম 17,999 টাকা হয়ে যাবে।
অনার X9b 5G ফোনের 8GB/256GB স্টোরেজ মডেল প্রাইম ডে সেলে 21,998 টাকায় লিস্ট করা হয়েছে। কুপন অফার থেকে 2000 টাকা পর্যন্ত কম হবে। ব্যাঙ্ক অফার হিসেবে SBI ক্রেডিট কার্ড পেমেন্টে 2250 টাকার ইনস্ট্যান্ট ছাড় পাওয়া যাবে। যার পরে দাম কমে 17,748 টাকা হয়ে যাবে।
অ্যামাজন সেলে রিয়েলমি নারজো 70 প্রো 5G ফোনের 8GB/128GB স্টোরেজ মডেল 17,998 টাকায় লিস্ট করা হয়েছে। সেল চলাকালীন নারজো ফোনে 2750 টাকার কুপন অফার করা হচ্ছে। যার পর ফোনের দাম কমে 15,248 টাকা হয়ে যাবে।
20 হাজার টাকা স্মার্টফোন লিস্টে স্যামসাংয়ের লেটেস্ট ফোন গ্যালাক্সি এম35 5জি ফোনও রয়েছে। এই ফোনের 6GB/128GB স্টোরেজ মডেল অ্যামাজনে 19,999 টাকায় লিস্ট করা হয়েছে। এছাড়া এতে 1000 টাকার কুপন অফারও পেতে পারেন। শুধু তাই নয়, ব্যাঙ্ক অফার হিসেবে সমস্ত ব্যাঙ্ক কার্ডে 2000 টাকার ফ্ল্যাট ছাড় পেতে পারেন। ছাড়ের পর ফোনের দাম কমে 16,999 টাকা হয়ে যাবে।