Gemini দিয়ে চটজলদি তৈরি হবে PDF, Word, PPT বা অফিসের প্রেজেন্টেশন, জেনে নিন প্রতিটি স্টেপ
Google তাদের AI টুল Gemini তে একটি বড় আপডেট নিয়ে এসেছে। এই আপডেটের ফলে এখন থেকে ইউজাররা সরাসরি জেমিনির মধ্যে থেকেই বিভিন্ন ফরম্যাটে ফাইল তৈরি করতে এবং ডাউনলোড করতে পারবেন। আগে যেখানে একটা কাজ করতে বারবার ট্যাব বদলাতে হত, অ্যাপ থেকে অ্যাপে যেতে হত, এখন সেই ঝামেলা আর নেই।
অনেক সময় আমরা জেমিনি থেকে কোনো তথ্য বা কন্টেন্ট নিয়ে সেটা অন্য কোথাও কপি-পেস্ট করে ফাইল বানাতাম। কিন্তু এই নতুন ফিচারের মাধ্যমে এখন শুধু বলে দিলেই হবে, জেমিনি নিজেই একটি সম্পূর্ণ ও ব্যবহারযোগ্য ডকুমেন্ট তৈরি করে দেবে। টেক্সট ফাইল থেকে শুরু করে স্প্রেডশিট, এমনকি পিডিএফ পর্যন্ত সব কিছুই এখন এক জায়গা থেকে করা সম্ভব। মূলত যারা প্রতিদিন বিপুল পরিমাণ তথ্য নিয়ে কাজ করেন, তাদের কথা মাথায় রেখেই এই ফিচার তৈরি করা হয়েছে। ফলে কাজের গতি যেমন বাড়বে, তেমনই কমবে ভুল হওয়ার সম্ভাবনাও।
Surveyশুরু করার আগে যা জানা দরকার
এই ফিচারটি ব্যবহার করতে চাইলে কিছু বিষয় আগে থেকে জেনে রাখুন
- জেমিনি ব্যবহার করতে হলে আপনার একটি গুগল অ্যাকাউন্ট থাকতে হবে।
- ফাইল তৈরি ও ডাউনলোড করার জন্য একটি ইন্টারনেট কানেকশন প্রয়োজন হবে।
- ম্যাক ইউজারদের জন্য Apple Silicon চিপযুক্ত ডিভাইস থাকা জরুরি।
- এছাড়া ম্যাক ইউজারদের macOS Sequoia বা তার পরবর্তী কোনো ভার্শন থাকতে হবে।
আরও পড়ুন: অফিসের ইমেল লেখা থেকে, প্রেজেন্টেশন বানানো পর্যন্ত, এই 5টি AI Tools কাজ করবে চটজলদি
কোন কোন ফরম্যাটে ফাইল তৈরি করা যাবে?
গুগল জানিয়েছে যে, ব্যক্তিগত অ্যাকাউন্ট ব্যবহারকারীদের জন্য এই ফিচারটি সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে। জেমিনি এখন নিচের ফরম্যাটগুলো সাপোর্ট করছে:
- ডকুমেন্ট: PDF, Google Docs, Word (.docx), Text (.txt), Markdown (.md), RTF.
- ডেটা ও স্প্রেডশিট: Google Sheets, Excel (.xlsx), CSV.
- প্রেজেন্টেশন: Google Slides.
- কোড ও টেকনিক্যাল: LaTeX (.tex).
- মাল্টিমিডিয়া: ছবি (PNG, JPG, WebP), ভিডিও (MP4), এবং মিউজিক (MP3, WAV)।
কীভাবে ব্যবহার করবেন?
জেমিনি দিয়ে পিডিএফ, ওয়ার্ড ডকুমেন্ট বা পাওয়ারপয়েন্ট তৈরি করা খুবই সহজ। নিচের স্টেপগুলি ফলো করুন
স্টেপ 1 – জেমিনির চ্যাট ইন্টারফেস খুলুন এবং আপনি কী ধরনের ডকুমেন্ট চান সেটা লিখে দিন। যেমন – বাজেট পরিকল্পনা বা প্রজেক্ট রিপোর্ট। যেমন, আপনি বলতে পারেন, “একটি ইভেন্ট প্ল্যানার ও গেস্ট লিস্ট তৈরি করো এবং এক্সেল ফরম্যাটে সেভ করো।”
স্টেপ 2 – জেমিনি কনটেন্ট তৈরি করে আপনার চাহিদা অনুযায়ী সাজিয়ে দেওয়ার পর ডাউনলোড বা এক্সপোর্ট বাটনে ক্লিক করুন।
স্টেপ 3 – আপনার পছন্দের ফরম্যাট বেছে নিন – PDF, Word বা Excel, যেটি প্রয়োজন।
এই ফিচারের সুবিধাগুলো কী কী?
সময় বাঁচবে – আলাদা আলাদা অ্যাপে গিয়ে ডকুমেন্ট ফরম্যাট করার ঝামেলা আর থাকবে না।
ভুলের আশঙ্কা কমবে – বড় ডেটাসেট কপি-পেস্ট করতে গিয়ে যে ভুলগুলো হয়, সেগুলো এড়ানো যাবে।
টেকনিক্যাল ব্যবহারকারীদের জন্য বিশেষ সুবিধা – CSV, LaTeX বা Markdown-এর মতো ফরম্যাট সাপোর্ট করায় ডেভেলপার বা গবেষকদের কাজ অনেক সহজ হয়ে যাবে।
এক জায়গায় সম্পূর্ণ কাজ – পুরো প্রজেক্টের কাজ এখন একটিমাত্র চ্যাট উইন্ডো থেকেই সম্পন্ন করা যাবে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile