Buy Samsung LG TCL Xiaomi 55 inch LED Smart TV at just Half Price in Croma
আপনার ঘরের লিভিং রুমের জন্য একটি বড় স্ক্রিনের স্মার্ট টিভি কেনার কথা ভাবছেন? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর! টাটার জনপ্রিয় অনলাইন ও রিটেইল চেইন Croma সাইট Smart TV এর ওপর নিয়ে এসেছে অবিশ্বাস্য সব অফার। Samsung, LG, Xiaomi এবং TCL-এর মতো বড় ব্র্যান্ডগুলোর 55-ইঞ্চির প্রিমিয়াম স্মার্ট টিভি এখন পাওয়া যাচ্ছে আসল দামের অর্ধেকেরও কম দামে।
Samsung-এর Q8F সিরিজের QLED স্মার্ট টিভিটির আসল দাম ছিল 86,100 টাকা। ৩০% ছাড়ের পর এটি এখন পাওয়া যাচ্ছে 60,490 টাকায়। এর উপরে আরও 2500 টাকার ব্যাংক ছাড়ও পাওয়া যাচ্ছে, যার পর টিভির দাম আরও কমে যাবে। যারা প্রিমিয়াম ডিসপ্লে কোয়ালিটিতে আপোস করতে চান না, তাদের জন্য এই অফারটি বেশ ভাল।
আরও পড়ুন: 15 হাজার টাকার বাজেটে Moto G37 নাকি Realme P4 Lite 5G স্মার্টফোন, কোনটি হবে সেরা পারফরমার
এই তালিকার সবচেয়ে বড় ছাড়টি পাওয়া যাচ্ছে TCL-এর 55 ইঞ্চির V6C 4K Ultra HD স্মার্ট টিভিতে। টিভির আসল দাম 71,850 টাকা হলেও এখন এটি মাত্র 32,990 টাকায় কেনা যাচ্ছে। শুধু তাই নয়, সাথে বিনামূল্যে পাওয়া যাচ্ছে 2,799 টাকার একটি সাউন্ডবারও। এই টিভিটি Android TV প্ল্যাটফর্মে চলে এবং এতে Google Assistant-এর সুবিধাও রয়েছে। দাম ও ফিচার দিক থেকে এই মুহূর্তে এটি সেরা ডিল বলা যায়।
শাওমির X সিরিজের এই স্মার্ট টিভিটির আসল দাম ছিল 48,999 টাকা। তবে এখন এটি পাওয়া যাচ্ছে 34,999 টাকায়। এর উপরে 2,100 টাকার ব্যাঙ্ক ছাড় এবং 2,799 টাকার একটি সাউন্ডবার বিনামূল্যে পাওয়া যাচ্ছে। টিভিটি Google TV প্ল্যাটফর্মে চলে এবং Dolby Vision প্রযুক্তি যুক্ত থাকায় ছবির কোয়ালিটি বেশ ভাল।
এলজি-র এই দুর্দান্ত স্মার্ট টিভিটি বর্তমানে 34 শতাংশ ছাড়ে কেনা যাচ্ছে। এই স্মার্ট টিভির আসল দাম 66,290 টাকা তবে এখন ছাড়ের সাথে এটি পাওয়া যাচ্ছে 43,990 টাকায়। এর উপরে ব্যাংক অফারও থাকছে। টিভিটি WebOS প্ল্যাটফর্মে চলে এবং এতে GenAI মডেল যুক্ত থাকায় স্মার্ট ফিচারগুলো আরও উন্নত।
আরও পড়ুন: 10 হাজার টাকা ছাড়ে 5500mAh ব্যাটারি এবং 20MP সেলফি ক্যামেরা সহ Redmi 5G স্মার্টফোন কেনার সুযোগ
তশিবার এই স্মার্ট টিভিটির আসল দাম ছিল 52,250 টাকা। 35 শতাংশ ছাড়ে এখন এটি পাওয়া যাচ্ছে 35,899 টাকায়। সাথে 1,900 টাকার ব্যাঙ্ক ছাড়ও পাওয়া যাচ্ছে। টিভিটি Google TV প্ল্যাটফর্মে চলে, তাই স্মার্ট ফিচারের দিক থেকে এটিও বেশ ভালো অপশন।