84 দিনের Jio-Airtel-Vi এর সেরা রিচার্জ প্ল্যান, আপনার জন্য কোনটা সেরা অপশন

HIGHLIGHTS

এয়ারটেলের মতো, Vi-ও 84 দিনের ভ্যালিডিটির সাথে 459 টাকার একটি প্ল্যান অফার করে

Jio-এর 719 টাকা এবং 666 টাকার প্ল্যানের মিলবে বেশি ভ্যালিডিটি

Jio-Airtel-Vi এর 84 দিনের ভ্যালিডিটি রিচার্জের লিস্ট দেখে নিন

84 দিনের Jio-Airtel-Vi এর সেরা রিচার্জ প্ল্যান, আপনার জন্য কোনটা সেরা অপশন

Jio-Airtel-Vi-BSNL মতো টেলিকম সংস্থাগুলির বিভিন্ন ভ্যালিডিটির অনেকগুলি রিচার্জ প্ল্যান রয়েছে৷ কিন্তু 84 দিনের ভ্যালিডিটি প্ল্যান বেশ জনপ্রিয় বলে মনে করা হয়। যে গ্রাহকরা কম দামে বেশি ভ্যালিডিটি প্ল্যান চান, তারা প্রায় তিন মাসের প্ল্যানটি পছন্দ করেন। এখানে আমরা 84 দিনের ভ্যালিডিটির সাথে রিলায়েন্স জিও (Reliance Jio), ভোডাফোন আইডিয়া (Vodafone Idea) এবং এয়ারটেলের (Airtel) কিছু সিলেক্টিভ রিচার্জ প্ল্যান নিয়ে এসেছি। এই প্ল্যানগুলি আপনার জন্য সেরা বিকল্প হতে পারে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Jio-এর 84 দিনের সেরা রিচার্জ

Jio

Jio-এর 719 টাকা এবং 666 টাকার প্ল্যানের কথা বলছি। 666 টাকার প্ল্যানে আপনি প্রতিদিন 1.5 জিবি ডেটা পাবেন যা মোট ডেটা 126 জিবি হবে। 719 টাকার প্ল্যানটি সেই সমস্ত ইউজারদের জন্য যাদের একটু বেশি ডেটা প্রয়োজন হয়। এতে আপনাকে প্রতিদিন 2 জিবি ডেটা দেওয়া হচ্ছে। অর্থাৎ মোট 168 জিবি ডেটা পাওয়া যাবে। এই দুটি প্ল্যানই আনলিমিটেড ভয়েস কলিং এবং 100 SMS সহ Jio অ্যাপের বিনামূল্যে সাবস্ক্রিপশন অফার করে।

Airtel এর 84 দিনের সেরা রিচার্জ

Airtel

লিস্টে পরবর্তী প্ল্যান এয়ারটেলের। Airtel প্রতিদিন 2 জিবি ডেটা অফার করে 839 টাকা। এতে আপনি 84 দিনের জন্য মোট 168 জিবি ডেটা পাবেন। এই প্ল্যানের বিশেষত্ব হল Disney + Hotstar অ্যাপের সাবস্ক্রিপশনও দেওয়া হবে এতে। এছাড়াও, এয়ারটেল 455 টাকা দামের একটি প্রিপেইড প্ল্যান অফার করে, যেখানে আপনি মাত্র 6 জিবি ডেটা পাবেন। দুটি প্ল্যানই বিনামূল্যে HelloTunes, Wink Music, Amazon Prime Video বিনামূল্যে ট্রায়ালের সাথে আনলিমিটেড ভয়েস কল এবং 100 SMS/দিন অফার করছে।

Vi-এর 84 দিনের সেরা রিচার্জ

Vodafone idea

এয়ারটেলের মতো, Vi-ও 84 দিনের ভ্যালিডিটির সাথে 459 টাকার একটি প্ল্যান অফার করে। এতে গ্রাহকদের মোট 6 জিবি ডেটার সাথে আনলিমিটেড ভয়েস কল এবং 100 SMS/দিন দেওয়া হয়। Vi-এর 839 টাকার একটি প্ল্যানও রয়েছে, যেতে প্রতিদিন 2 জিবি ডেটা সহ কলিং এবং এসএমএসের মতো সুবিধা রয়েছে। তবে, এতে Disney + Hotstar অ্যাপের সাবস্ক্রিপশন পাওয়া যাবে না।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo