Jio গ্রাহকদের বড় ঝটকা, চুপিসারে বন্ধ করে দিল 22 জিবি ডেটা, আনলিমিটেড কলিং সহ বাজেট প্ল্যান

টেলিকম সেক্টারে কোম্পানিরা তাদের রিচার্জ প্ল্যানে একের পর এক পরিবর্তন করেছে। এমনই একটি সস্তা প্রিপেইড প্ল্যান Reliance Jio এর তালিকায় দেখা যাচ্ছে। জিওর 209 টাকার প্ল্যানটি এখন আর কোম্পানির তালিকায় দেখা যাচ্ছে না। এই বিষয় কোম্পানির তরফে কোনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়েনি, তবে অনুমান করা হচ্ছে যে TRAI এর নির্দেশ অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Jio এর 209 টাকার রিচার্জ প্ল্যান

জিওর 209 টাকার প্ল্যানটি গ্রাহকদের কাছে বেশ জনপ্রিয় ছিল, কারণ এটিই ছিল কোম্পানির একমাত্র প্রিপেইড প্ল্যান যা প্রতিদিন 1 জিবি ডেটা অফার করত। আপাতত এই প্ল্যান MyJio অ্যাপে আর দেখা যাচ্ছে না এবং কোম্পানি এটি পুনরায় ফিরিয়ে আনবে কি না, তা এখনও স্পষ্ট নয়। এই প্ল্যানটি এমন গ্রাহকদের জন্য সেরা বিকল্প ছিল, যারাকম দামে প্রতিদিনের ডেটা চান। পোর্টাল থেকে এই প্ল্যানটি উধাও হয়ে যাওয়ার খবরটি সবার প্রথম TelecomTalk সাইট থেকে জানা গেছে।

আরও পড়ুন: 6000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে 6200mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ Vivo এর নতুন স্মার্টফোন

209 টাকার জিও প্ল্যানে কী কী সুবিধা পাওয়া যাবে

সুবিধার কথা বললে, জিওর 209 টাকার প্ল্যানে 22 দিনের ভ্যালিডিটি দেওয়া হত। কোম্পানি এতে 22 দিন পর্যন্ত প্রতিদিন 1 জিবি হাই-স্পিড ডেটা অফার করত, যার মানে গ্রাহকরা এতে মোট 22 জিবি ডেটা পাবেন। এছাড়া, এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100 SMS এর সুবিধাও ছিল।

এই প্ল্যানের সাথে JioTV এবং JioCloud-এর অ্যাক্সেসের মতো অতিরিক্ত সুবিধাও পাওয়া যেত। তবে, প্রতিদিনের হাই-স্পিড ডেটা লিমিট শেষ হয়ে যাওয়ার পর ইন্টারনেটের স্পিড কমে 64Kbps হয় যায়, যা কেবল সাধারণ ওয়েব ব্রাউজিংয়ের জন্যই যথেষ্ট ছিল। দামের দিক থেকে দেখলে, এই প্ল্যানের খরচ প্রতিদিন প্রায় 9.50 টাকা দাঁড়াত।

আরও পড়ুন: পুরো বছর সস্তায় সিম থাকবে এক্টিভ, Jio দিচ্ছে একটিই রিচার্জ প্ল্যানে প্রতিদিন 2 জিবি ডেটা, আনলিমিটেড কলিং সাথে JioHotstar

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :