মাত্র একটি রিচার্জে চলবে পরিবারের 4টি সিম, Jio এর এই একটি প্ল্যানই কামাল, আনলিমিটেড কলিং, ডেটা সাথে OTT

মাত্র একটি রিচার্জে চলবে পরিবারের 4টি সিম, Jio এর এই একটি প্ল্যানই কামাল, আনলিমিটেড কলিং, ডেটা সাথে OTT

Reliance Jio তার গ্রাহকদের সময় সময় বিভিন্ন দামের রিচার্জ প্ল্যান অফার করে। এই রিচার্জ প্ল্যানগুলি দামের হিসেবে সুবিধা অফার করে। এতে কম মেয়াদ সহ মাসিক, 84 দিনের এবং বার্ষিক মেয়াদ সহ প্ল্যান পাওয়া যাবে। এমনও কিছু গ্রাহকরা আছেন যারা বাকি প্ল্যানের পাশাপাশি OTT রিচার্জও খোঁজেন। এমনই একটি প্ল্যান রয়ছে জিওর কাছে যা Netflix এবং Prime Video সাবস্ক্রিপশন অফার করে। আপনিও যদি এমন গ্রাহক হন যা কম খরচে বেশি সুবিধা চাইছেন তবে এই প্ল্যানটি একটি ভাল বিকল্প হতে পারে। তবে বলে দি যে এটি জিওর পোস্টপেইড প্ল্যান।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

টেলিকম সেক্টারে এমন অনেক কম প্ল্যান রয়েছে যা নেটফ্লিক্স এর পাশাপাশি অ্যামাজন প্রাইমের সাবস্ক্রিপশন অফার করা হয়। তবে জিওর এই প্ল্যানে পাওয়া যাবে। শুধু তাই নয়, নেটফ্লিক্সের সাথে এতে প্রাইম ভিডিও এবং দ্বিতীয় ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশনও থাকছে। আসুন জিওর এই প্ল্যানের দাম এবং সুবিধা কী রয়েছে।

আরও পড়ুন: বিশাল 8000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা সহ সস্তা OnePlus Nord CE 6 ভারতে লঞ্চ, জানুন দাম এবং ফিচার কী

Jio এর 749 টাকার রিচার্জ প্ল্যান

আমরা জিওর যেই রিচার্জ প্ল্যানের কথা বলছি তার দাম 749 টাকা। তবে বিলিংয়ের সময় এতে GST যোগ করার হবে, যার পরে দাও আরও একটি বেশি হবে। স্পষ্টভাবে এটি কোনো সস্তা প্ল্যান নয়, কারণ এতে 1 মাসের ভ্যালিডিটি অফার করা হয়। চলুন, এই প্ল্যানে পাওয়া বাকি সুবিধাগুলির ওপর একবার নজর বুলিয়ে নেওয়া যাক।

রিলায়েন্স জিওর 749 টাকার পোস্টপেইড প্ল্যানের সুবিধা কী কী

রিলায়েন্স জিওর 749 টাকার পোস্টপেইড প্ল্যানে সারা মাসের জন্য আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন 100 SMS এবং 100GB ডেটা অফার করা হয়। 4G ডেটার লিমিট শেষ হয়ে গেলে, গ্রাহকদের প্রতি জিবি ডেটার জন্য 10 টাকা চার্জ করা হবে। তবে, আপনার কাছে যদি 5G ডিভাইস থাকে, তবে আপনি আনলিমিটেড 5G ডেটাও পাবেন। এই প্ল্যানের মাধ্যমে গ্রাহকরা পরিবারের জন্য তিনটি অতিরিক্ত SIM কার্ড নিতে পারবেন। প্রতিটি অতিরিক্ত ফ্যামিলি SIM কার্ডের জন্য আপনাকে প্রতি মাসে অতিরিক্ত 150 টাকা খরচ করতে হবে।

আরও পড়ুন: 7000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ ভারতে OnePlus এর সস্তা স্মার্টফোন লঞ্চ, জানুন দাম কত

সাবস্ক্রিপশনের ক্ষেত্রে, এই প্ল্যানে Netflix Basic এবং Amazon Prime Lite পাওয়া যাবে। এছাড়াও, গ্রাহকদের কোম্পানির পক্ষ থেকে একটি JioHotstar সাবস্ক্রিপশনও দেওয়া হয়।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile