Jio, Airtel, Vi এবং BSNL এর এন্ট্রি-লেভেল Postpaid Plans, কে দিচ্ছে কম খরচে বেশি সুবিধা, জানুন আপনার জন্য কোনটি সেরা?

Entry-Level Postpaid Plans: আজকাল অনেকেই প্রিপেইড থেকে পোস্টপেড কানেকশনে সরে আসছেন। প্রতি মাসে বারবার রিচার্জ করার ঝামেলা এড়াতে পোস্টপেড প্ল্যান বেশ সুবিধাজনক। তবে বাজারে এত এত প্ল্যান থাকায় অনেকেই বুঝে উঠতে পারেন না, কোন কোম্পানির প্ল্যানটি আসলে সবচেয়ে বেশি সুবিধা দিচ্ছে। সেই কাজটাই আজ একটু সহজ করে দেওয়ার চেষ্টা করছি। Jio, Airtel, Vi এবং BSNL-এর এন্ট্রি-লেভেল পোস্টপেড প্ল্যানগুলো নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Jio এর 349 টাকার পোস্টপেড প্ল্যান

জিওর এই প্ল্যানে পাওয়া যাচ্ছে 30GB ডেটা, সঙ্গে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100টি SMS। যেসব এলাকায় 5G নেটওয়ার্ক এক্টিভ, সেখানে গ্রাহকরা আনলিমিটেড 5G ডেটা সুবিধা পাবেন।

বিনোদনের দিক থেকেও এই প্ল্যানটি বেশ ভাল। JioTV ও JioHotstar Mobile-এর 3 মাসের সাবস্ক্রিপশন এবং JioAICloud-এ 50GB ফ্রি স্টোরেজ পাবেন। বিশেষ বিষয় হলো, এই প্ল্যানের সাথে Google Gemini-র 18 মাসের Pro প্ল্যানও দেওয়া হচ্ছে, যার আসল দাম 35,100 টাকা বলে জানিয়েছে জিও।

আরও পড়ুন: 7 বছর পর্যন্ত নতুন থাকবে Samsung এর এই স্মার্টফোন, মিলছে 10 হাজার টাকার বেশি ছাড়

Airtel এর 449 টাকার পোস্টপেড প্ল্যান

এয়ারটেল এর এই ব্যক্তিগত পোস্টপেড প্ল্যানে রয়েছে আনলিমিটেড 4G ও 5G ডেটা। তবে 300GB ব্যবহারের পর আলাদা চার্জ করা হবে। এর পাশাপাশি সব নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 SMS পাওয়া যাবে।

অতিরিক্ত সুবিধা হিসেবে এয়ারটেল বেশ এগিয়ে। Google One-এর 100GB ক্লাউড স্টোরেজ, 3 মাসের JioHotstar Mobile সাবস্ক্রিপশন, Airtel Xstream Play Premium এবং 12 মাসের Adobe Express Premium, এই সবকিছু মিলিয়ে প্ল্যানটির ভ্যালু বেশ ভালো। এছাড়া ফ্রড ডিটেকশন, স্প্যাম অ্যালার্ট এবং ফ্রি Hello Tunes-এর সুবিধাও রয়েছে।

Vi এর 451 টাকার পোস্টপেড প্ল্যান

ভোডাফোন আইডিয়ার ভি Max 451 প্ল্যানে পাওয়া যাচ্ছে 50GB ডেটা। বিশেষ কিছু সার্কেলে 200GB পর্যন্ত ডেটা রোলওভারের সুবিধা এবং কিছু এলাকায় Limitless Data-র অপশনও রয়েছে।

এই প্ল্যানে আনলিমিটেড কলিং, প্রতি মাসে 3000 SMS এবং 5G এলাকায় আনলিমিটেড 5G ডেটা পাওয়া যাবে। ভি এর একটি বিশেষ ফিচার হলো Night Binge, যা রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত আনলিমিটেড ডেটা ব্যবহার করা যাবে, যা রাতে বেশি ইন্টারনেট গ্রাহকদের জন্য দারুণ।

OTT সুবিধার ক্ষেত্রে Vi Movies & TV, JioHotstar বা Sony LIV, এই তিনটির মধ্যে যেকোনো একটি বেছে নেওয়ার সুবিধা থাকছে। সঙ্গে রয়েছে Vi Games-এর অ্যাক্সেসও।

BSNL এর 199 টাকার পোস্টপেড প্ল্যান

সবচেয়ে কম দামে পোস্টপেড কানেকশন চাইলে বিএসএনএল এর এই প্ল্যানটি সত্যিই চমকে দেওয়ার মতো। মাত্র 199 টাকায় পাওয়া যাচ্ছে 25GB ডেটা এবং 75GB পর্যন্ত ডেটা রোলওভারের সুবিধা।

আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100 SMS-ও এই প্ল্যানে থাকছে। তবে OTT বা ক্লাউড স্টোরেজের কোনো সুবিধা এই প্ল্যানে নেই।

আরও পড়ুন: মাত্র 15000 টাকার বাজেটে বড় ডিসপ্লে সহ Smart TV কেনার সুযোগ, Flipkart সেলে দেদার ছাড়

কোন প্ল্যানটি আপনার জন্য ঠিক?

  • সব প্ল্যান একসাথে মেলালে বিষয়টা অনেকটা পরিষ্কার হয়ে যায়। সবচেয়ে কম খরচে পোস্টপেড চাইলে বিএসএনএল বেছে নিন, তবে OTT বা বাড়তি সুবিধা পাবেন না।
  • সেরা এক্সট্রা বেনিফিট চাইলে জিও বা এয়ারটেল ভালো অপশন, Google Gemini Pro, Adobe Express, Google One স্টোরেজের মতো সুবিধা এই দুটি প্ল্যানকে আলাদা করে তোলে।
  • রাতে বেশি ইন্টারনেট ব্যবহার করেন এবং OTT বেছে নেওয়ার স্বাধীনতা চান? তাহলে ভি আপনার জন্যই।

শেষ কথা হলো, শুধু দাম দেখে নয়, নিজের ব্যবহারের ধরন বুঝে প্ল্যান বেছে নেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :