BSNL 2999 Plans
ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) তার গ্রাহকদের বিভিন্ন ধরনের প্রিপেইড মোবাইল প্ল্যান এবং প্যাক অফার করতে থাকে। BSNL বর্তমান সময় গ্রাহকদের ভারতের লিমিটেড সার্কেলে 2G, 3G এবং 4G সুবিধা অফার করছ। BSNL এর কাছে তার গ্রাহকদের জন্য বড় পরিমানে প্রিপেইড রিচার্জের অপশন রয়েছে। আপনি যদি এমন একটি প্ল্যান খুঁজছেন যা মোবাইলে নাইট আনলিমিটেড ডেটা অফার করে, তাহলে BSNL-এর কাছে রয়েছে একটি দুর্দান্ত রিচার্জ অপশন। আমরা কথা বলছি জনপ্রিয় BSNL 599 প্রিপেইড রিচার্জ প্ল্যানের। তবে আসুন দেখে নেওয়া যাক BSNL 599 টাকার রিচার্জ প্ল্যানে কী কী সুবিধা অফার করছে…
TelecomTalk ওয়েবসাইটের একটি খবর অনুযায়ী, BSNL 599 প্রিপেইড রিচার্জ গ্রাহকদের আনলিমিটেড ভয়েস কল সহ লোকল, STD, এবং রোমিং কলিংয়ের সুবিধা অফার করছে। এছাড়া, এই প্ল্যানটি আপনি MTNL এলাকায়ও ব্যবহার করতে পারেন। পাশাপাশি, এই প্ল্যানে প্রতিদিন হাই-স্পিড সহ 3GB ডেটা এবং 100 SMS রোজ পাওয়া যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি 84 দিনের পাওয়া যাবে।
প্ল্যানের অন্যান্য সুবিধার কথা বললে, BSNL গ্রাহকরা হাই-স্পিড ডেটা ব্যবহার করার পর রাত 12 থেকে সকাল 5টা পর্যন্ত ইমেল এবং ইনস্ট্যান্ট মেসেজিংয়ের জন্য 40kbps এ আনলিমিটেড নাইট ডেটার সুবিধা নিতে পারবেন। বলে দি যে এই সময়ের মধ্যে ব্যবহৃত ডেটা গ্রাহকের FUP (fair-usage-policy) ডেটা লিমিটকে প্রভাবিত করবে না। আপনি যদি বেশি রাত অবদি জেগে থাকেন, তবে এই নাইট আনলিমিটেড ডেটা কাজে লাগতে পারে, তবে যদি আপনার এলাকায় ভাল 3G বা 4G স্পিড সুবিধা পাওয়া যায়।
ডেটা, ভয়েস এবং SMS সুবিধা ছাড়া BSNL 599 টাকার প্ল্যানে গ্রাহকদের বিনামূল্যে BSNL Tunes, Zing Music, Astrotel এবং GameOn সুবিধাগুলি অফার করা হচ্ছে।