BSNL cheapest 225 recharge plan offer daily 2 5gb data daily Unlimited calls and SMS for 30 days
ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL), তার গ্রাহকদের জন্য একটি নতুন প্রিপেইড রিচার্জ প্ল্যান চালু করেছে। এই প্রিপেইড প্ল্যান কম খরচে বেশি ডেটা দেওয়ার দাবি করে। সরকারী টেলিকম কোম্পানি 250 টাকার প্রিপেইড প্ল্যান এনেছে। এতে কোম্পানি প্রতিদিন 2.5 জিবি ডেটা অফার করছে। সাথে গ্রাহকরা এতে যেকোনো নেটওয়ার্ক আনলিমিটেড কলিং করতে পারবেন পুরো এক মাস। বিএসএনএল কোম্পানির এই রিচার্জ প্ল্যানটি দেশের সমস্ত সার্কেলে পাওয়া যাাবে। আসুন জেনে নেওয়া যাক বিএসএনএল কোম্পানির এই রিচার্জ প্ল্যানের দাম কত এবং সুবিধা কী রয়েছে।
কোম্পানির নতুন রিচার্জ প্ল্যানের দাম হলো 225 টাকা। এতে কোম্পানি একগুচ্ছ ডেটা অফার করছে। এছাড়া বেসরকারি টেলিকম কোম্পানির প্ল্যানের তুলনায় এটি অনেকটা সস্তা। আপনি যদি এমন কোনো এলাকায় থাকেন যেখানে 4G কভারেজ বেশ ভালো, তবে এই প্ল্যানটি নিশ্চিতভাবেই আপনার জন্য একটি চমৎকার বিকল্প হতে পারে। তবে বলে দি যে এই প্ল্যানের সাথে কোনো অতিরিক্ত সুবিধা (add-on benefits) পাওয়া যায় না।
আরও পড়ুন: Amazon সামার সেলে 10 হাজার টাকার কম দামে বিক্রি হচ্ছে Samsung, Poco এর স্মার্টফোন
225 টাকার এই প্ল্যানটি এমন গ্রাহকদের জন্য তৈরি করা হয়েছে, যারা কম খরচে বেশি ডেটা, আনলিমিটেড কলিং এবং SMS সুবিধা চান। সরকারী কোম্পানি এতে প্রতিদিন 2.5 জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং 100 SMS সুবিধা অফার করছে। এই সমস্ত সুবিধা 30 দিনের জন্য পাওয়া যাবে। বিএসএনএল ইতিমধ্যেই ভারতের বিভিন্ন প্রান্তে তাদের 4G নেটওয়ার্ক চালু করেছে এবং এর কভারেজ বা আওতা ক্রমশ বাড়াচ্ছে।
বিএসএনএল এর অফিসিয়াল ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে 225 টাকার এই প্ল্যানটি রিচার্জ করা যাবে। বেসরকারি টেলিকম অপারেটরগুলো এই দামের মধ্যে কোনো প্ল্যান অফার করে না। বেসরকারী কোম্পানির প্ল্যানগুলোর দাম বেশি হওয়া সত্ত্বেও, সেগুলোতে প্রতিদিন 2 জিবি ডেটাও দেওয়া হয় না ফলে, এই প্ল্যানটি অন্যদের চেয়ে অনেক এগিয়ে রয়েছে।
আরও পড়ুন: 8000 টাকার বেশি সস্তায় বিক্রি হচ্ছে Realme এর 6000mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন