সরকারী টেলিকম কোম্পানি, ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL), তার গ্রাহকদের জন্য 230 টাকার কম দামে একটি চমৎকার প্রিপেইড প্ল্যান অফার করছে। এই প্ল্যানের বিশেষত্ব হল এতে পুরো মাসের জন্য আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন 100 SMS এবং প্রতিদিন 2.5 জিবি ডেটা সুবিধা অফার করে। এই প্ল্যানটি সারা দেশজুড়ে বিএসএনএল এর সমস্ত প্রিপেইড গ্রাহকদের জন্য বাজারে রয়েছে।
এই প্ল্যানের পরিষেবার ভ্যালিডিটি মাত্র 30 দিন। সেই হিসেবে, এই প্ল্যানটি ব্যবহারের দৈনিক খরচ দাঁড়ায় 7.50 টাকা।
আরও পড়ুন: মাত্র 9499 টাকায় 6000mAh ব্যাটারি সহ HMD লঞ্চ করল 5G স্মার্টফোন, Realme এবং Xiaomi এর বাড়ল চিন্তা
বিএসএনএল এর এই রিচার্জ প্ল্যানের দাম 225 টাকা। এটি বেসরকারী টেলিকম কোম্পানি Jio, Airtel এবং Vodafone Idea রিচার্জ প্ল্যানের তুলনায় অনেকটা সস্তা। আপনি যদি এমন কোনো এলাকায় থাকেন যেখানে বিএসএনএল-এর 4G কভারেজ বেশ ভালো, তবে এই প্ল্যানটি নিশ্চিতভাবেই আপনার জন্য একটি চমৎকার বিকল্প হতে পারে।
225 টাকার এই প্ল্যানটি এমন গ্রাহকদের জন্য তৈরি করা হয়েছে, যাদের কম সময়ের জন্য প্রচুর পরিমাণে ডেটার প্রয়োজন হয়। এছাড়া আপনি আরও সস্তা প্ল্যানগুলো বেছে নিতে পারেন, যেগুলোতে দীর্ঘমেয়াদী বৈধতার সহ আসে।
সরকারী টেলিকম কোম্পানি ইতিমধ্যেই ভারতের বিভিন্ন প্রান্তে তাদের 4G নেটওয়ার্ক চালু করেছে এবং এর কভারেজ বাকি সার্কেলেও শুরু করা হচ্ছে।
আরও পড়ুন: মাত্র 9499 টাকায় 6000mAh ব্যাটারি সহ HMD লঞ্চ করল 5G স্মার্টফোন, Realme এবং Xiaomi এর বাড়ল চিন্তা
বিএসএনএল এর অফিসিয়াল ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে 225 টাকার এই প্ল্যানটি রিচার্জ করা যাবে। বেসরকারি টেলিকম অপারেটরগুলো এই দামের মধ্যে কোনো প্ল্যান নেই। তাদের প্ল্যানগুলোর দাম বেশি হওয়া সত্ত্বেও, সেগুলোতে প্রতিদিন 2 জিবি ডেটাও দেওয়া হয় না, ফলে এই প্ল্যানটি অন্যদের চেয়ে অনেক এগিয়ে রয়েছে।