সরকারী কোম্পানি BSNL বাজারে গ্রাহকদের পছন্দের টেলিকম কোম্পানির মধ্যে একজন হয় উঠছে। বিএসএনএল এর একাধিক রিচার্জ প্ল্যান Jio, Airtel এবং Vi এর থেকে প্রায় অনেকটাই সস্তা। এখানে আমরা বিএসএনএল এর এমন একটি প্ল্যান সম্পর্কে বলবো যা জিও, এয়ারটেল এবং ভোডাফোন এর চেয়ে অনেকটা সেরা বিকল্প।
Survey
✅ Thank you for completing the survey!
বিএসএনএল এর এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা 300 দিনের ভ্যালিডিটি পাবেন। এর জন্য আপনাকে প্রতিদিনের 3 টাকাও খরচ করতে হবে না। এই রিচার্জ প্ল্যানটি তাদের জন্য সেরা বিকল্প যারা বিএসএনএল এর সেকেন্ডারি সিম ব্যবহার করেন এবং সিম এক্টিভ রাখতে বেশি ভ্যালিডিটি চান।
এই প্রিপেইড প্ল্যানের সাথে প্রতিদিন 2GB হাই-স্পিড ডেটাও দেওয়া হয়। বিএসএনএল এর এত সস্তা রিচার্জ প্ল্যান অন্য কোনো টেলিকম কোম্পানির কাছে পাওয়া যাবে না।
BSNL 797 টাকার প্রিপেইড প্ল্যানে কী সুবিধা রয়েছে
এই প্ল্যানের সাথে গ্রাহকরা যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং সুবিধা পাবেন। SMS সুবিধাও এই প্ল্যানের সাথে পাওয়া যাবে।
তবে ডেটা এবং SMS এর সাথে একটি শর্ত আছে। ডেটার কথা বললে, গ্রাহকরা প্রথম 60 দিন পর্যন্ত প্রথম 2GB হাই-স্পিড ডেটা পাওয়া যাবে। ডেটা লিমিট শেষ হওয়ার পর স্পিড কমে 40kbps হয় যাবে। তবে এই প্ল্যানের ভ্যালিডিটি 300 দিনের। গ্রাহকরা প্রতিদিন 100 এসএমএস সুবিধাও পাবেন তবে মাত্র 60 দিনের জন্য।
ভারত সঞ্চার নিগম লিমিটেড গ্রাহকদের একটি বিশেষ অফার দিচ্ছে। অফারের আওতায় গ্রাহকরা যদি 1 অক্টোবর থেকে 24 অক্টোবরের মধ্যে রিচার্জ করান তবে 24 দিনের জন্য 24GB ডেটা পাওয়া যাবে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile