প্রতিদিন 3GB ডেটা সাথে Amazon Prime এর বিনামূল্যে সাবস্ক্রিপশন, সমস্ত কিছু Airtel রিচার্জ প্ল্যানে

প্রতিদিন 3GB ডেটা সাথে Amazon Prime এর বিনামূল্যে সাবস্ক্রিপশন, সমস্ত কিছু Airtel রিচার্জ প্ল্যানে

Airtel তার গ্রাহকদের জন্য একটি বিশেষ প্রিপেইড প্যাক চালু করেছে, যা ডেটা এবং এন্টারটেনমেন্ট দুটি সেরা সুবিধা অফার করে। এয়ারটেল এই প্ল্যানটি এমন গ্রাহকদের জন্য তৈরি করা হয়েছে, যারা প্রতিদিন প্রচুর পরিমাণে ইন্টারনেট ডেটা ব্যবহার করেন এবং OTT প্ল্যাটফর্মে বিভিন্ন কন্টেন্ট দেখতে পছন্দ করেন।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Airtel প্ল্যানের দাম কত

এয়ারটেলের এই প্রিপেইড প্যাকটি 838 টাকায় পাওয়া যাচ্ছে। এটি গ্রাহকদের 56 দিনের ভ্যালিডিটি অফার করে। যার মানে, আপনি কোনো রকম চিন্তা ছাড়াই প্রায় দুই মাস পর্যন্ত ডেটা এবং কলিংয়ের সুবিধা পাবেন।

আরও পড়ুন: একধাপে দাম বাড়ল OnePlus এর মিড ফ্ল্যাগশিপ স্মার্টফোনের, জানুন কত টাকা বেশি খরচ করতে হবে

ডেটার কথা বললে, এয়ারটেল প্ল্যানে প্রতিদিন 3 জিবি হাই-স্পিড ডেটা দেওয়া হয়। সব মিলিয়ে, প্যাকের সাথে পুরো মেয়াদে ইউজাররা মোট 168 জিবি ডেটা সুবিধা পাবেন। এছাড়া, এতে আনলিমিটেড ভয়েস কলিং করার সুবিধাও থাকছে।

বিনামূল্যে OTT সাবস্ক্রিপশন দিচ্ছে এয়ারটেল এই প্ল্যানে। এই প্যাকের সবচেয়ে বড় ফিচার হলো, এটি গ্রাহকদের Amazon Prime Lite এবং Sony Liv এর বিনামূল্যে সাবস্ক্রিপশন অফার করে। পাশাপাশি, Airtel Xstream Play-তে বিনামূল্যে এক্সেসও রয়েছে। যার মানে, ডেটা সুবিধার পাশাপাশি এটি একটি সম্পূর্ণ এন্টারটেনমেন্ট প্যাকেজ হিসেবে কাজ করে।

আরও পড়ুন: শুধু টিভি নয়, পুরো হোম থিয়েটার, 55 ইঞ্চির Thomson QLED Ultra TV অর্ধেক দামে কেনার সুযোগ

এই প্ল্যানটি কাদের জন্য?

এই প্যাকটি সেইসব ইউজারদের জন্য একটি ভাল বিকল্প, যারা প্রতিদিন ইন্টারনেট ব্যবহার করেন এবং OTT প্ল্যাটফর্মে ওয়েব সিরিজ, সিনেমা ও লাইভ স্পোর্টস দেখতে পছন্দ করেন।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo